শশীকেশ রায়, কোচবিহার: শশীকেশ রায়, কোচবিহার: একটি বার-কাম-রেস্তরাঁর ফায়ার লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে (Bribery Case) কোচবিহারে গ্রেপ্তার হলেন দমকল দপ্তরের (Fireplace Division) দুই কর্মী। শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) পশ্চিমবঙ্গের দুর্নীতি দমন শাখা (Anti Corruption Department) কোচবিহার ডিভিশনাল ফায়ার অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। দুর্নীতি দমন শাখার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এক অভিযোগকারীর কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন কোচবিহার ডিভিশনের এক অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর। অভিযোগ, ওই ব্যক্তির বার-কাম-রেস্তরাঁর ফায়ার লাইসেন্স করে দেওয়ার জন্য ডিভিশনাল ফায়ার অফিসার মোট ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।
তদন্তকারী সংস্থার দাবি, ডিভিশনাল ফায়ার অফিসারের হয়ে এজেন্ট হিসেবে কাজ করছিলেন ওই অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর। তিনিই অভিযোগকারীর কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করছিলেন। ১৫ হাজার টাকা ছিল মোট দাবিকৃত ৫০ হাজার টাকার প্রথম কিস্তি।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিভিশনাল ফায়ার অফিসারকেও গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। ধৃত দু’জনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনার আরও তথ্য জানতে তদন্ত চালাচ্ছে পশ্চিমবঙ্গের দুর্নীতি দমন শাখা।
The publish ফায়ার লাইসেন্সের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি, কোচবিহারে গ্রেপ্তার দমকলের দুই আধিকারিক appeared first on Uttarbanga Sambad.
