এসআইআর মামলা: আগে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে শীর্ষ আদালত, শুনানি পিছিয়ে ৯ ডিসেম্বর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ এসআইআরের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির দায়ের করা মামলার শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Courtroom of India)। নোটিস জারি করার আগে এ বিষয়ে ভারতের নির্বাচন কমিশন (Election Fee of India)-এর বক্তব্য প্রথমে শোনা হবে বলে জানিয়েছে আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)-এর নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি ওঠে এবং আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৯ ডিসেম্বর।

প্রাপ্ত তথ্যানুযায়ী, শুনানিতে প্রধান বিচারপতি উল্লেখ করেন যে নির্বাচন কমিশনকে কোনও আনুষ্ঠানিক নোটিস পাঠানোর আগে আদালত তাদের অবস্থান জানতে চায়। এর আগে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের পক্ষ থেকে শীর্ষ আদালতে মোট ৪৮টি নির্দিষ্ট প্রশ্ন জমা দিয়ে কমিশনের থেকে স্পষ্ট জবাব চাওয়ার আবেদন জানানো হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, নির্বাচন কমিশন আদালতে যে হলফনামা জমা দিয়েছে, তাতে তাদের উত্থাপিত প্রশ্নগুলির কোনও উত্তর মেলেনি। বিরোধীদের আইনজীবী কপিল সিবাল (Kapil Sibal) ওই প্রশ্নগুলির প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে নোটিস পাঠানোর আর্জি জানান।

কমিশনের পক্ষে উপস্থিত আইনজীবী হরিশ সালভে (Harish Salve) শুনানিতে জানান, এই একপাক্ষিক বিষয়ের ওপর কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আদালত জানায়, প্রশ্নগুলির প্রেক্ষিতে আগে কমিশনের বক্তব্য শোনা হবে এবং তারপর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের হলফনামা নিয়ে প্রশ্ন

বিরোধীরা প্রশ্ন তোলেন, নির্বাচন উপকমিশনার শীর্ষ আদালতে যে হলফনামা পেশ করেছেন, তাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) এবং বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু (Sukhbir Singh Sandhu) ও বিবেক যোশী (Vivek Joshi)-র আনুষ্ঠানিক অনুমোদন রয়েছে কি না। তিন কমিশনারের সরকারি অনুমোদনের লিখিত রেকর্ডও দাবি করে কংগ্রেস। অন্যদিকে, পাল্টা হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে যে, তিন কমিশনারের যৌথ অনুমোদনের ভিত্তিতেই আদালতে ওই নথি দাখিল করা হয়েছে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *