এবার আরও ৫ স্টেশনে দাঁড়াবে রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল, তীব্র গরমে ‘কুল’ সিদ্ধান্ত রেলের

এবার আরও ৫ স্টেশনে দাঁড়াবে রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল, তীব্র গরমে ‘কুল’ সিদ্ধান্ত রেলের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


গরমে নাজেহাল যাত্রীদের জন্য ভালো খবর আনল রেল। বাড়ানো হল শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের স্টপেজ। দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে এবার থেকে শিমুরালি, কাঁচরাপাড়া, হালিশহর, জগদ্দল, ইচ্ছাপুরে দাঁড়াবে এসি লোকাল। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু হচ্ছে। চলতি মাসের ১৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই পরিষেবা চলবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্ব রেলওয়েতে প্রথম এসি লোকাল চালু হয় শিয়ালদহ ডিভিশনের রানাঘাট- শিয়ালদহ রুটে। আপ-ডাউন এই ট্রেনটি সকালে অফিস টাইমে ও অফিস ফেরত যাত্রীদের কথা মাথায় রেখে চালু হয়। তবে ট্রেনটি অনেক অল্প স্টেশনে দাঁড়ায় বলে অভিযোগ তোলেন যাত্রীরা। দাবি ছিল স্টপেজের সংখ্যা বাড়ানো হোক। সেই দাবি মেনেই আরও পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

রেলের তরফে জানানো হয়েছে, ৩১৬৩৭ শিয়ালদহ- রানাঘাট এসি লোকাল ইছাপুর পৌঁছবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে। জগদ্দল ছাড়বে সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে। কাঁকিনাড়া পৌঁছবে ৭টা ৪২ মিনিটে। হালিশহরে পৌঁছবে ৭টা ৫৪ মিনিটে। শিমুরালি ছাড়বে ৮টা ১২ মিনিটে। অন্যদিকে সকালের ৩১৬৩৭ রানাঘাট-শিয়ালদহ লোকাল শিমুরালি ছাড়বে সকাল ৮টা ৪৫ মিনিটে। হালিশহর ছাড়বে ৯টা ০২ মিনিটে। কাঁকিনাড়া, জগদ্দল ও ইচ্ছাপুর ছেড়ে যাবে যথাক্রমে ৯টা১৩ মিনিট, ৯টা ১৬ মিনিট ও ৯টা ২৩ মিনিটে। অতিরিক্ত ৫টি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোয় যাত্রীদের অনেক সুবিধা হবে বলে আশাবাদী রেল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *