অ্যাম্বুল্যান্সে দেহ নিয়ে রাজস্থান থেকে ফিরছিলেন কোচবিহারে। সেই সময় অঘটন। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসের বারাবাঁকির সুবেহা থানার গেঁরোয়া গ্রামে ভয়াবহ দুর্ঘটনা। শনিবারের এই দুর্ঘটনায় প্রায় হারালেন পাঁচজন। সুবেহা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ।
জানা গিয়েছে, ৩৮ বছর বয়সি আজিজুল হক রাজস্থানের জয়পুরে কাজে গিয়েছিলেন। সেখানেই মৃত্যু হয়। তিনি কোচবিহারের বালাভূর বাসিন্দা। অ্যাম্বুল্যান্সে তাঁর মৃতদেহ আনতে যান দুই ভাই রফিকুল হক এবং আমিনুল হক। এছাড়াও দু’জন অ্যাম্বুল্যান্স চালকও ছিলেন। দেহ নিয়ে কোচবিহার ফেরার সময় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে একটি পিকআপ ভ্যানে দাঁড়িয়ে ছিল। তীব্র গতিতে আসা অ্যাম্বুল্যান্সটি ওই পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। ভেঙে যায় জানলার কাচ। পিকআপ ভ্যানটিও ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন:
এই দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই স্থানীয় বাসিন্দারা দৌড়ে যান। পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে। ওই অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে প্রাণরক্ষা হয়নি কারও। পাঁচজনকে মৃত বলে জানান চিকিৎসকরা। সুবেহা থানার পুলিশ কোচবিহারে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। বারাবাঁকির পুলিশ সুপার জানান, ওই অ্যাম্বুল্যান্সের দু’জন চালক ছিলেন। মৃতদেহের সঙ্গে পরিবারের তিন সদস্য ছিলেন। সকলেই দুর্ঘটনায় প্রাণ হারান। দুঃসংবাদ পেয়ে চোখের জলে ভাসছে মৃতের পরিবারের লোকজন। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। চালকরা মদ্যপ ছিলেন কিনা, তাও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
