অভিভাবিকা ও স্থানীয়দের বিবাদ-হাতাহাতি, ইটের ঘায়ে রক্তাক্ত খুদে পড়ুয়া, ধৃত মহিলা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


অভিভাবিকাদের সঙ্গে স্থানীয় মহিলাদের বিবাদ-হাতাহাতি! সেই ঘটনায় ইটের আঘাতে মাথা ফাটল তৃতীয় শ্রেণির এক ছাত্রের। ঘটনায় পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটা মোড়ে। ঘটনা ঘিরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাটা মোড়ে ২৯ নম্বর ওয়ার্ডে ওই বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল রয়েছে। ওই এলাকায় রাস্তায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। স্কুলে যাতায়াতে ও পথচলতি মানুষের অসুবিধা হয়। আজ, সোমবার পুরসভার ইঞ্জিনিয়াররা, রাস্তা সংস্কারের কাজ শুরুর জন্য মাপজোক শুরু করেন। সেসময় পড়শি মহিলারা দাবি তোলেন নিকাশি ব্যবস্থা ঠিক না করে রাস্তা উঁচু করা যাবে না। তখনই গণ্ডগোলের সূত্রপাত হয়।

আরও পড়ুন:

স্কুলের পড়ুয়াদের অভিভাবিকাদের সঙ্গে স্থানীয় মহিলাদের বিবাদ বেঁধে যায়। দু’পক্ষের মহিলাদের মধ্যে কাদাজল ও কাদা ছোড়াছুড়ি শুরু হয় বলে অভিযোগ। সেসময় পড়শি এক মহিলার ছোড়া কাদার সঙ্গে ইঁটের টুকরো গিয়ে লাগে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মাথায়। সঙ্গে রক্তারক্তি কাণ্ড। ঘটনায় আরও উত্তেজনা ছড়ায়। ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। রাতে পুলিশ পড়শি এক মহিলাকে গ্রেপ্তার করে। স্কুলের প্রধানশিক্ষক কার্তিক বন্দ্যোপাধ্যায় জানান, দীর্ঘদিনের সমস্যা সমাধানে চেষ্টা চলছিল। তার মধ্যেই এমন ঘটনা অনভিপ্রেত। যে ঘটনা ঘটে গিয়েছে তা কখনওই কাম্য নয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *