আগেই অনুমতি দেন রাষ্ট্রপতি, সোমে সুপ্রিম কোর্টে যোগ দিলেন নতুন ৩ বিচারপতি!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দেশের সর্বোচ্চ আদালতে মামলার পাহাড় জমে উঠেছে। এই অবস্থায় গত মে মাসে অতিরিক্ত ৪ জন বিচারপতি নিয়োগের সবুজসংকেত দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই মতোই সোমবার নতুন তিন বিচারপতি যোগ দিলেন সুপ্রিম কোর্টে। এর ফলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে হল ৩৭। যদিও আরও একজন বিচারপতির আসন শূন্য রইল।

এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি সুনিতা অগরওয়াল, দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং তেলেঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংকে দেশের শীর্ষ আদালতের বিচারক হিসেবে উন্নীত করা হয়েছে। সামাজিকমাধ্যমের পোস্টে একথা জানান তিনি।

আরও পড়ুন:

সুপ্রিম কোর্ট কলেজিয়াম ২৮ সেপ্টেম্বর নতুন তিন বিচারপতির নাম সুপারিশ করেছিল। বর্তমানে শীর্ষ আদালতের বিচারকের সংখ্যা ৩৪ জন হলেও, নতুন তিনবিচারপতির আনুষ্ঠানিক শপথ নিলেই এই সংখ্যা বেড়ে হবে ৩৭। উল্লেখ্য, প্রধান বিচারপতি-সহ শীর্ষ আদালতে বিচারপতির অনুমোদিত সংখ্যা এখন ৩৮। ‘সুপ্রিম কোর্ট সংশোধনী আইন, ২০২৬’-এর আওতায় সম্প্রতি এই সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে।  যে সংশোধনীতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। 

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *