অন্নপূর্ণার ১২ পাতায় বিচলিত লক্ষ্মীরা! ‘আমাদের লোক বাড়িতে যাবে’, আশ্বাসবাণী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

অন্নপূর্ণার ১২ পাতায় বিচলিত লক্ষ্মীরা! ‘আমাদের লোক বাড়িতে যাবে’, আশ্বাসবাণী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে মহিলাদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে! দীর্ঘ ১২ পাতার ফর্ম কীভাবে পূরণ করবেন তা নিয়ে সন্দিহান অনেকে। সকলকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা ফর্ম ফিলআপে সাহায্য করবেন বলে জানালেন তিনি। শনিবার সরকারি অনুষ্ঠান থেকে তিনি বলেন, “বিন্দুমাত্র বিচলিত হবেন না। আমাদের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন। আমরা চাই প্রকৃত প্রাপকরাই যেন সাহায্য পান।”

এর আগে নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল, মন্ত্রী দিলীপ ঘোষ থেকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা জানিয়েছিলেন ফর্ম সরলীকরণ করা হবে। আজ, শনিবার বিধাননগর হাসপাতালে সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করলেন মহিলাদের। প্রকৃত প্রাপকরা টাকা পাবেন বলে জানিয়ে তিনি বলেন, “বিচলিত হওয়ার দরকার নেই। আমাদের লোক বাড়ি গিয়ে সাহায্য করবে। আপনাদের সরকার নিয়ম মেনে সমস্ত কাজ করবে। সংকল্পপত্রের প্রতিটি বাক্য, শব্দ পূরণ করবে এই সরকার।”

আরও পড়ুন:

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *