‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চে অনুপস্থিত প্রসেনজিৎ, মেগাস্টারকে খোলা চিঠি, ‘পরিচালক দেবকে দেখতে আগ্রহী’

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


একযুগ পেরিয়ে পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত ‘দেশু’ ভক্তরা। দিন যত এগিয়ে আসছে ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ছে। আর সেই উত্তেজনায় সুরসুরি দিচ্ছে সিনেমার প্রচারে শহরজুড়ে দেব শুভশ্রীর মেগা টুর। ৮ অক্টোবর বৃহস্পতিবার তিলোত্তমার বুকে জমকালো ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল দেশু টুর। পরিচালক হিসেবে দেবের নতুন পথচলার সাক্ষী ছিলেন সিনেমার কলাকুশলী-সহ অগণিত ভক্তরা। বাংলার ‘বস’ জিতের হাত ধরে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ফিরল ‘দুই পৃথিবী’র সেই নস্ট্যালজিক মুহূর্ত। কিন্তু, উপস্থিত থাকতে পারলেন না ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশাল মিডিয়ায় দেবকে খোলা চিঠিতেই শুভেচ্ছা জানালেন সুপারস্টার।

স্নেহের দেব সম্বোধন করে সমগ্র দেশু পরিবারকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে প্রসেনজিৎ লিখেছেন, ‘তোমাদের দেশু ৭-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারলাম না। আউটডোর শুটে আছি। তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে, একজন পরিচালক হিসেবে। এই নতুন পথচলার জন্য তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। একজন অভিনেতা হিসেবে তোমাকে বহুদিন ধরে দেখছি, এবার পরিচালক হিসেবে দেখার জন্যও খুব আগ্রহী হয়ে আছি। ছবিটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। খুব ভালো থেকো। আমার তরফ থেকে দেশু ৭-এর গোটা টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’ হাতে লেখা চিঠির শেষে লেখা বুম্বা দা।

আরও পড়ুন:

দূরে থেকে শুটিংয়ের ব্যস্ততার মাঝে হাতে লেখা চিঠিতে প্রসেনজিতের শুভেচ্ছাবার্তায় আপ্লুত টিম ‘দেশু ৭’। কমেন্ট বক্সেও প্রসেনজিতের ভূমিকার প্রশংসা করেছেন নেটিজেনরা। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব নিজেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে আপসোস করেছেন মেগাস্টচার দেব। প্রসঙ্গত, বাংলা ছবির দর্শকের অন্যতম পছন্দের জুটি দেব, শুভশ্রী। বলা ভালো হাই ভোলটেজ জুটি। সেই ‘দেশু’কে পর্দায় দেখার সাধ পূরণ করতে আপামর দেশু ভক্ত তথা বাংলা ছবির দর্শকের সময় লেগে গেল দীর্ঘ ১২ বছর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *