Yoga | পরীক্ষা সম্মুখে আর পড়া মনে নেই? স্মৃতিশক্তি বাড়াতে ও মানসিক চাপ কমাতে অভ্যেস করুন এই আসন

Yoga | পরীক্ষা সম্মুখে আর পড়া মনে নেই? স্মৃতিশক্তি বাড়াতে ও মানসিক চাপ কমাতে অভ্যেস করুন এই আসন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সারা বছর পড়াশোনা করার পর পরীক্ষার সম্মুখে পড়া ভুলে যান অনেকেই। এর কারণ শুধু দুর্বল স্মৃতিশক্তি নয়, মানসিক চাপও হতে পারে। অত্যধিক মানসিক চাপের কারণে এমন হয়। বয়স বাড়লে এই সমস্যা সর্বক্ষণের সঙ্গী। তবে ইদানীং কমবয়সেও এমন সমস্যা দেখা দিচ্ছে। তাই বাড়তি গুরুত্ব দিয়ে এবিষয় দেখা জরুরি। সন্তানের যদি এই সমস্যা হয়, তা হলে রোজ অভ্যাস করাতে পারেন হলাসন। এই আসন(Yoga) নিয়মিত অভ্যাসে স্মৃতিশক্তি যেমন বাড়বে, তেমনই আরও কিছু শারীরিক সমস্যারও সমাধান হবে।

কিভাবে করবেন?

প্রথমে চিত হয়ে টানটান করে শুয়ে পড়ুন। পা দু’টি একসঙ্গে জোড়া করে উপরে তুলে ধরে হাত দু’টি দিয়ে কোমর ধরে রাখুন। এ বার শ্বাস ছাড়তে ছাড়তে দুই পা কোমর থেকে ভাঁজ করে হাঁটু ভেঙে পায়ের আঙুল মাটি স্পর্শ করান। এই ভঙ্গিতে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ সেকেন্ড থাকুন। স্বাভাবিক অবস্থায় ফেরার সময়ে পা দু’টি টান টান করে উপরের দিকে রাখুন। হাত কোমর থেকে সরিয়ে ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন। কোমর থেকে হাত সরিয়ে নিতম্ব মাটিতে ছোঁয়ান। শ্বাস ছাড়তে ছাড়তে পা মাটিতে রাখুন।

উপকারিতা

হলাসন(Yoga) অভ্যাস করলে থাইরয়েডের সমস্যা কমবে। পেটের মেদ ঝরবে, পেট ও পিঠের পেশি টানটান হবে। মনঃসংযোগ বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে।এটি মেরুদণ্ড এবং ঘাড়ের নমনীয়তা বজায় রাখতেও সাহায্য করে। যাঁদের ডায়াবিটিস আছে, তাঁরাও নিয়ম করে এই আসন অভ্যাস করতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *