SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলায় প্রশাসনিক পরিবর্তনের রেশ এবার শিক্ষা দপ্তরে। রাজ্য সরকার বদল হতেই গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) এবং এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Chairman Siddhartha Majumdar)। সূত্রের খবর, ইতিমধ্যেই স্কুল শিক্ষা সচিবের কাছে তাঁদের পদত্যাগপত্র পৌঁছে গিয়েছে।

পূর্বতন সরকারের আমলে শিক্ষা দপ্তরে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে নিয়োগ দুর্নীতির মামলা সুপ্রিম কোর্ট (Supreme Courtroom) পর্যন্ত গড়িয়েছিল, যার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ এসেছিল। সেই সময়কার টালমাটাল পরিস্থিতিতেই দায়িত্ব সামলেছিলেন এই দুই আধিকারিক। নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর রামানুজ গঙ্গোপাধ্যায়কে সেই স্থলাভিষিক্ত করা হয়। অন্যদিকে, সিদ্ধার্থ মজুমদারের গত জানুয়ারিতে অবসর গ্রহণের কথা থাকলেও তাঁর মেয়াদ বাড়ানো হয়েছিল।

রাজ্যে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট করে দিয়েছে যে, দুর্নীতিগ্রস্ত কাউকে রেয়াত করা হবে না। শপথ গ্রহণের পর থেকেই পুলিশ ও আমলা স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে। ওয়াকিবহল মহলের মতে, শিক্ষা দপ্তরে স্বচ্ছতা ফেরাতে পুরো পরিকাঠামোই বদলে ফেলার পথে হাঁটছে প্রশাসন। এই প্রেক্ষাপটে পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের একসঙ্গে পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কেবল শীর্ষ পদ নয়, এসএসসির আঞ্চলিক কার্যালয়ের একাধিক চেয়ারপার্সনও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজের গভর্নিং বডির মেয়াদও শেষ হয়েছে। জানা যাচ্ছে, এবার নতুন নিয়মে এই বডিগুলি গঠন করা হবে। সব মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারই এখন নতুন সরকারের প্রধান লক্ষ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *