Yoga | ডাবল চিন-এর সমস্যায় নাজেহাল? ঘরেই করুন এই ৩টি ব্যায়াম, মিলবে দারুণ ফল

Yoga | ডাবল চিন-এর সমস্যায় নাজেহাল? ঘরেই করুন এই ৩টি ব্যায়াম, মিলবে দারুণ ফল

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: থুতনির নীচে বা চিবুকের অতিরিক্ত মেদ অনেকের কাছেই এক অস্বস্তির কারণ। বিশেষ করে সেলফি বা ছবি তোলার সময় এই অবাঞ্ছিত চর্বি আত্মবিশ্বাস কমিয়ে দেয়। মুখে বা গলার চারপাশের এই মেদ ঝরানো বেশ কঠিন মনে হলেও, কিছু নির্দিষ্ট যোগাসন নিয়মিত অভ্যাস করলে খুব সহজেই চিবুকের পেশিকে টানটান রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সেই সহজ তিনটি পদ্ধতি

১. সিংহমুদ্রা: বজ্রাসনে বসে হাতের তালু ঊরুর ওপর রাখুন। এরপর জিভ যতটা সম্ভব বাইরে বের করে শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন করুন। এই আসনটি মুখের পেশি শক্ত করতে এবং থুতনির মেদ কমাতে অত্যন্ত কার্যকর।

২. ভুজঙ্গাসন: প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এরপর হাতের ওপর ভর দিয়ে কোমর থেকে মাথার উপরের অংশটি ধীরে ধীরে ছাদের দিকে তুলুন। দৃষ্টি থাকবে উপরের দিকে। এই অবস্থানে ঘাড় ও চোয়ালের পেশিতে টান পড়ে, যা চিবুকের মেদ ঝরাতে দারুণ সাহায্য করে।

৩. স্মাইলিং ফিশ পোজ: মাথাটি সামান্য পিছন দিকে হেলিয়ে উপরের ঠোঁটকে নীচের ঠোঁট দিয়ে চেপে ধরুন। এবার ঠোঁট প্রসারিত করে হাসার চেষ্টা করুন। একই সঙ্গে হাতের তালু দিয়ে গলার পেশি ওপরের দিকে আলতো করে টানুন। গলায় টান অনুভব করলে থেমে যান। প্রতিদিন ৩-৪ বার এই ব্যায়ামটি অভ্যাস করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো।

নিয়মিত এই যোগাসনগুলো অভ্যাসের পাশাপাশি সুষম আহার গ্রহণ করলে মুখের বাড়তি মেদ ঝরিয়ে আপনি পেতে পারেন আকর্ষণীয় চোয়াল ও টানটান ত্বক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *