Chilly Arms and Ft | ভ্যাপসা গরমেও হাত-পা ঠান্ডা! কোন গুরুতর রোগের লক্ষণ লুকিয়ে নেই তো?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভ্যাপসা গরমে শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে, অথচ হাত ও পায়ের পাতা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে—এমন অদ্ভুত শারীরিক লক্ষণ অনেকেই উপেক্ষা করেন (Chilly Arms and Ft)। অনেকে এটিকে রক্ত সঞ্চালনের সমস্যা মনে করেন। কিন্তু চিকিৎসকদের মতে, এর নেপথ্যে লুকিয়ে থাকতে পারে একাধিক অভ্যন্তরীণ জটিলতা। আমাদের হাত ও পা রেডিয়েটরের মতো কাজ করে হরমোন, স্নায়ু ও মেটাবলিজমের মাধ্যমে শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই অদ্ভুত সমস্যার নেপথ্যে প্রধানত পাঁচটি কারণ রয়েছে।

প্রথমত, অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ। অতিরিক্ত চিন্তার ফলে মস্তিষ্কে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার জেরে ত্বকের সূক্ষ্ম রক্তনালীগুলো সঙ্কুচিত হয়। ফলে শরীর গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে বাঁচাতে হাত-পা থেকে রক্ত টেনে নেয়।

দ্বিতীয়ত, থাইরয়েডের সমস্যা। হাইপোথাইরয়েডিজমের কারণে থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত হরমোন তৈরি করতে না পারলে মেটাবলিজম ধীর হয়ে যায় এবং শরীরের অভ্যন্তরীণ তাপ কমে হাত-পা ঠান্ডা হয়ে যায়। এর সঙ্গে ক্লান্তি ও শুষ্ক ত্বকও দেখা দিতে পারে।

তৃতীয়ত, স্নায়ুর ক্ষতি। ডায়াবিটিস, ভিটামিন বি১২-এর অভাব বা প্রদাহের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কে ভুল সঙ্কেত পৌঁছয়, যা অসাড়তা ও ঠান্ডাবোধ তৈরি করে।

চতুর্থত, খিঁচুনি বা স্প্যাজম। তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে রক্তনালি সঙ্কুচিত হয়ে আঙুলের রং ফ্যাকাশে বা নীল হতে পারে।

পঞ্চমত, অ্যানিমিয়া বা আয়রনের অভাব। রক্তে আয়রন কম থাকলে কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয় না, ফলে প্রয়োজনীয় উত্তাপ তৈরি হতে ব্যর্থ হয় শরীর।

হাত-পা নিয়মিত ঠান্ডা থাকার পাশাপাশি যদি ত্বকের রং পরিবর্তন, অসাড়ভাব বা ঝিনঝিন শুরু হয়, তবে কেবল মোজা পরে থাকা সমাধান নয়। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে হরমোন, ভিটামিনের মাত্রা ও স্নায়ুর স্বাস্থ্য পরীক্ষা করান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *