West Bengal Funds 2026 | বিধানসভা ভোটের আগে আজ রাজ্য বাজেট পেশ, লক্ষ্মীর ভাণ্ডার ও ডিএ নিয়ে তুঙ্গে জল্পনা

West Bengal Funds 2026 | বিধানসভা ভোটের আগে আজ রাজ্য বাজেট পেশ, লক্ষ্মীর ভাণ্ডার ও ডিএ নিয়ে তুঙ্গে জল্পনা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই আজ, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট বা ‘ভোট অন অ্যাকাউন্টস’ পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (West Bengal Funds 2026)। বর্তমানে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন— ভোটের মুখে কোন তুরুপের তাস সাজিয়েছেন মুখ্যমন্ত্রী? সবার নজর মূলত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের দিকে (Lakshmir Bhandar)।

২০২১-এর জয়ের কাণ্ডারি এই প্রকল্পে বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা ১,০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১,২০০ টাকা করে পান। সূত্রের খবর, মহিলা ভোটব্যাংক অটুট রাখতে এই অর্থের পরিমাণ ফের বাড়তে পারে। গত পাঁচ বছরে এই প্রকল্পে সরকার প্রায় ৭৪ হাজার কোটি টাকা ব্যয় করেছে। এছাড়া, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিনেই বাজেট পেশ হওয়ায় রাজ্য কোনও নতুন ঘোষণা করে কি না, তা নিয়েও কৌতূহল তুঙ্গে।

নবান্ন সূত্রে খবর, এবারের বাজেটে রাস্তাঘাট নির্মাণ, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষায় জোর দেওয়া হতে পারে। আশাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক বাজেট বরাদ্দ ৭-৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। দুপুর সাড়ে ১২টায় রাজ্যপালের ভাষণের পর মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন নিয়ে বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাজেটকে ‘অর্থহীন’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, নির্বাচনি আচরণবিধির কারণে সরকার কোনও প্রতিশ্রুতিই কার্যকর করতে পারবে না। পালটা তৃণমূলের দাবি, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে জনকল্যাণমূলক ঘোষণা করতে কোনও বাধা নেই। সব মিলিয়ে, লক্ষ্মীবারে ‘লক্ষ্মী’ লাভের আশায় প্রহর গুনছে বাংলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *