Climate Replace | বড়দিনের আগে পারদ পতনের পূর্বাভাস! রইল রাজ্যে শীত নিয়ে হাওয়া অফিসের আপডেট

Climate Replace | বড়দিনের আগে পারদ পতনের পূর্বাভাস! রইল রাজ্যে শীত নিয়ে হাওয়া অফিসের আপডেট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সকাল থেকে কুয়াশার দাপট রয়েছে রাজ্যের একাধিক জেলায় (Climate Replace)। শীতের কাঁপুনিও অনুভব করা যাচ্ছে ভালোমতোই। সামনেই বড়দিন। আর তার আগে জাঁকিয়ে শীত কি পড়বে বঙ্গে? কী পূর্বাভাস হাওয়া অফিসের?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী এক সপ্তাহ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে। তবে রবিবার কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। ঘন কুয়াশার জেরে বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে অনেকটা। যা যান চলাচলে প্রভাব ফেলতে পারে। আগামী তিনদিন তাপমাত্রা হেরফের হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবে এরপর এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও অব্যাহত থাকবে কুয়াশার দাপট। সেই সঙ্গে ভোরের দিকে কমবে দৃশ্যমানতা। বেলা বাড়লে কাটবে কুয়াশার প্রভাব। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে বেশি শীত অনুভূত হতে পারে। আপাতত পারদ পতনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বড়দিনের ঠিক আগে রয়েছে কিছুটা পারদ পতনের পূর্বাভাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *