West Bengal Election Outcomes 2026 | গণনাকেন্দ্রে কড়া নজরদারি, উধাও বিজয় মিছিল! কী জানাল কমিশন?

West Bengal Election Outcomes 2026 | গণনাকেন্দ্রে কড়া নজরদারি, উধাও বিজয় মিছিল! কী জানাল কমিশন?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Election Outcomes 2026) চূড়ান্ত ফলাফল ঘোষণা। ২৯৩টি আসনের ভাগ্য নির্ধারণে সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। তবে গণনার শুরুতেই ‘স্লো ট্রেন্ডিং’ এবং স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ থাকা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এই সমস্ত বিতর্ক ও অভিযোগের জবাবে সোমবার মুখ খুললেন নির্বাচন কমিশনের (Election Fee) বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং সিইও মনোজ আগরওয়াল।

ভোটগণনা তুলনামূলক ধীরগতিতে হচ্ছে বলে যে জল্পনা ছড়িয়েছে, তা নস্যাৎ করে দিয়েছেন সুব্রত গুপ্ত। তিনি জানান, রিটার্নিং অফিসাররা যত টেবিল চেয়েছিলেন, ঠিক ততটাই দেওয়া হয়েছে। পাশাপাশি, স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ থাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তোলা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যান্ত্রিক কারণে হয়তো ক্যামেরা চালু হতে দেরি হয়েছে, তবে খবর পাওয়ামাত্রই রিটার্নিং অফিসার গিয়ে তা চালু করেছেন।” কোনো কারচুপির আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করেছে কমিশন।

রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ৮টি কেন্দ্র। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বাইরের কেউ প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে। তবে সবচেয়ে বড় খবর হলো, অশান্তি এড়াতে আজ কোনো রাজনৈতিক দলই বিজয় মিছিল করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ২৪২ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক।

অন্যদিকে, গণনার আগের রাত থেকেই দলীয় কর্মীদের সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ হলেও, আজ গণনার শেষে রাজ্যের ক্ষমতা কার দখলে যায় এবং উত্তেজনার পারদ কতটা নিয়ন্ত্রণে থাকে, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *