উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যাদেরই অ্যালার্জির সমস্যা রয়েছে সেখান থেকে রেহাই পাওয়া মুশকিল। অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন যে-কেউ। ত্বকের অ্যালার্জির সঙ্গে আমরা পরিচিত। কিন্তু খাদ্যনালী, শ্বাসনালী বা চোখের মতো স্পর্শকাতর অঙ্গে অ্যালার্জি দেখা দিলে তার পরিনাম মারাত্মক হতে পারে। অ্যালার্জির সঠিক কারণ জানা গেলে তবেই তার চিকিৎসা সম্ভব। তবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে অ্যালার্জি থেকে দূরে থাকা যায়। প্রতিদিনের খাদ্যতালিকায় এই ৩ ধরনের খাবার রাখলে সহজেই সুস্থ(Well being suggestions) থাকবেন আপনি।
১. ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও সবজি: ভিটামিন-সি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এই হিস্টামিনই অ্যালার্জির উপসর্গ(Well being suggestions) তৈরি করে।
খাবার: আমলকী, কমলালেবু, স্ট্রবেরি, কিউই, পেঁপে, ক্যাপসিকাম, ব্রকোলি প্রভৃতি।
২. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে EPA এবং DHA, শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। এটি অ্যালার্জির উপসর্গ কমাতেও কার্যকর।
খাবার: স্যালমন, টুনা, ম্যাকেরেল বা অন্যান্য তৈলাক্ত সামুদ্রিক মাছ এবং উদ্ভিজ্জ উৎস হিসেবে আখরোট ও ফ্ল্যাক্সসিড (তিসি বীজ)।
৩. হলুদ: হলুদে থাকা প্রধান সক্রিয় উপাদান কারকিউমিন। এটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-অ্যালার্জিক। এটি অ্যালার্জির প্রদাহ কমাতে বিশেষভাবে পরিচিত।
খাবার: কাঁচা হলুদের সঙ্গে চারটি গোলমরিচের দানা মিশিয়ে খালিপেটে খান।
এই খাবারগুলি অ্যালার্জির উপসর্গ কমাতে সহায়ক। তবে এগুলি কোনও চিকিৎসার বিকল্প হিসেবে বেছে নেবেন না। যদি আপনার গুরুতর অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
