Weight Loss | ওজন ঝরবে কড়া ডায়েট ছাড়াই! শুধু খাদ্যতালিকায় রাখুন কিছু খাবার…

Weight Loss | ওজন ঝরবে কড়া ডায়েট ছাড়াই! শুধু খাদ্যতালিকায় রাখুন কিছু খাবার…

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমাতে কেউ কেউ কড়া ডায়েট মেনে চলেন (Weight Loss)। ওজন কমাতে চাইলে অবশ্যই কিছু খাবারে রাশ টানা উচিত। তবে সেই সঙ্গে এমন কিছু খাবারও খাওয়া উচিত, যাতে ক্যালোরি কম পুষ্টিগুণ বেশি থাকবে। এমন কিছু খাবারের সন্ধান রইল।

মাখনা

অ্যান্টিঅক্সিড্যান্ট, প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামে ভরপুর মাখনা অত্যন্ত স্বাস্থ্যকর। এতে ক্যালোরির পরিমাণ কম আর পুষ্টিগুণ বেশি। মুখরোচক বা ভাজাভুজি খাওয়ার ইচ্ছা হলে মাখনা এবং আখরোট, কাঠবাদাম একসঙ্গে ঘিয়ে নাড়িয়েচাড়িয়ে খেতে পারেন।

অমরনাথ

এটিও সুপার ফুড বলে পরিচিত। দেখতে অনেকটা পোস্তর দানার মতো হয়। প্রোটিন, ফাইবার এবং প্রয়োজনীয় ভিটামিন খনিজে ভপুর অমরনাথ গ্লুটেন ফ্রি খাবারের তালিকায় পড়ে। সাধারণত উপোসের সময় অমরনাথ বা রাজগিরা খান লোকজন। তবে পুষ্টিগুণের জন্যই, ওজন কমাতে হলে এটিও খাদ্যতালিকায় রাখা যায়।

রাগি

ফাইবার, অ্যামাইনো অ্যাসিড, ক্যালশিয়াম, পটাশিয়ামে ভরপুর রাগি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে, শরীর চনমনে রাখতে এবং মেদ ঝরাতেও সাহায্য করে। এতে থাকা উচ্চ মাত্রার ফাইবার এবং নিম্নমাত্রার গ্লাইসেমিক ইনডেক্স ওজন কমাতে সাহায্য করে। রাগি দিয়ে তৈরি খাবার খেলে শরীর ভালো থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *