Washington Airplane Crash | মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ! নদীতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, বহু মৃত্যুর আশঙ্কা

Washington Airplane Crash | মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ! নদীতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, বহু মৃত্যুর আশঙ্কা

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা ওয়াশিংটনে (Washington Airplane Crash)। মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ মার্কিন সেনার হেলিকপ্টারের। সংঘর্ষের পরই যাত্রী সহ নদীতে ভেঙে পড়ে বিমানটি। ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের রিগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে। বিমানবন্দরের পাশে থাকা পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। এখনও পর্যন্ত নদী থেকে ২টি দেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, বুধবার রাতে রিগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সঙ্গে মার্কিন সেনার ব্ল্যাক হক কপ্টারের সংঘর্ষ হয়। তারপরই পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। জানা যাচ্ছে, বিমানটিতে ৪ জন বিমানকর্মী সহ মোট ৬৪ জন ছিলেন। মার্কিন সেনাবাহিনীর তরফেও দুর্ঘটনার খবরটি নিশ্চিত করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, হেলিকপ্টারটিতে ৩ জন সেনা ছিলেন। তবে তাঁদের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এদিকে ঘটনার পরই রিগান ন্যাশনাল বিমানবন্দরে সমস্ত বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। পোটোম্যাক নদীতে জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *