Climate Replace | উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ও হলুদ সতর্কতা, কলকাতা সহ দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস

Climate Replace | উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ও হলুদ সতর্কতা, কলকাতা সহ দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের আবহাওয়ায় ফের বড়সড়ো বদল (Climate Replace)। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় সমগ্র রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সাতদিনে উত্তরের জেলাগুলির তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় এক-দু’টি স্থানে বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি অংশে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি। তবে সোমবার থেকে ঝড়বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। একাধিক জেলায় রয়েছে হলুদ সতর্কতাও। আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপর ২-৩ ডিগ্রি পারদ চড়তে পারে। কিন্তু তাও হবে ক্ষণস্থায়ী। কারণ তাপমাত্রা বাড়ার দু’দিনের মধ্যে তা ফের কমে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *