Washington | চলতি সপ্তাহেই চুক্তি! রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প

Washington | চলতি সপ্তাহেই চুক্তি! রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প

ব্লগ/BLOG
Spread the love


ওয়াশিংটন: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প। যুদ্ধবিরতির ব্যাপারে বহুদিন থেকে আলোচনা চালাচ্ছেন তাঁর বিশ্বস্ত কূটনীতিকরা। অন্যদিকে নানাভাবে টালবাহানা চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাফল্য অধরা। তাতে ট্রাম্পের ধৈর্যচ্যুতি হওয়ার উপক্রম। যুদ্ধবিরতি না হলে ইউক্রেনের বিরল খনিজসম্পদ আমেরিকার হাতে আসবে না। এই পরিস্থিতিতে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহে হতে পারে। ট্রাম্প এও বলেছেন, চুক্তি কার্যকর হলে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা। তখন রাশিয়া আমেরিকার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে অর্থোপার্জন করতে পারবে। সূত্রের খবর, ইউক্রেন থেকে দখল করে নেওয়া ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মান্যতা দিতে পারে ট্রাম্প সরকার। এই পদ্ধতিতে যুদ্ধ থামানোর চেষ্টা করতে পারেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *