Asansol | আমের পেটিতে জাল নোট পাচার! অভিযুক্তকে হাতেনাতে ধরল পুলিশ

Asansol | আমের পেটিতে জাল নোট পাচার! অভিযুক্তকে হাতেনাতে ধরল পুলিশ

ব্লগ/BLOG
Spread the love


আসানসোল: সরকারি বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের (Counterfeit notes) চেষ্টা! হাতেনাতে ধরা পড়লেন  পাচারকারী। অভিযুক্তের নাম রাজেন্দ্র প্রসাদ। বাড়ি পুরুলিয়ার পারবেলিয়ার নিতুরিয়ার। ঘটনায় শোরগোল।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসটিএফের একটি দল যাত্রী সেজে শিলিগুড়ি (Siliguri) থেকে বুধবার রাতে আসানসোলগামী (Asansol) বাসে উঠেছিলেন। বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোল বাস ডিপোতে পৌঁছতেই এসটিএফের কর্মীরা তৎপর হয়ে উঠে।। আমের পেটি নিতে আসা ব্যক্তিকে দেখা মাত্রই তাকে পাকড়াও করে পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। এই নোটগুলোর মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার বলে জানা গেছে। এসটিএফ (STF) সূত্রে জানা গেছে, এই জাল নোট পাচার চক্রে আর কারা জড়িত তা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই চক্রটি বাংলাদেশ সীমান্তবর্তী মালদা থেকে জাল নোট সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। এদিন ধৃতকে আসানসোল আদালতে (Asansol Court docket) পেশ করা হয়েছে। পাশাপাশি ঘটনায় আর কারা জড়িত তা নিয়ে শুরু হয়েছে তল্লাশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *