Unlawful Journey Brokers | অমৃতসরে অবৈধ ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে অভিযান, ৪০ জনের লাইসেন্স বাতিল

Unlawful Journey Brokers | অমৃতসরে অবৈধ ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে অভিযান, ৪০ জনের লাইসেন্স বাতিল

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পঞ্জাবের অমৃতসরে অবৈধ ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। ইতিমধ্যে ৪০ জনের লাইসেন্স বাতিল করা হয়েছে।

সম্প্রতি বহু অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এদের বেশিরভাগই পঞ্জাবের বাসিন্দা। তাঁরা অবৈধভাবে মার্কিন-মুলুকে পাড়ি দিয়েছিলেন। ট্রাম্প সরকার তাঁদের দেশে ফেরত পাঠানোর পরই গোটা বিষয়টি সামনে এসেছে।

তদন্তে উঠে এসেছে, ট্রাভেল এজেন্টদের বিরাট অঙ্কের টাকা দিয়ে পঞ্জাবের অনেকে অবৈধভাবে আমেরিকায় গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে অভিযোগের ভিত্তিতে অবৈধ ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অমৃতসর পুলিশ। ৪০ জন এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। সেই সঙ্গে কিছু আইইএলটিএস সেন্টারের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত তিন বছরে পঞ্জাবের ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে ৩ হাজার ২০০টিরও বেশি মামলা দায়ের হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *