Vicky-Katrina | ছেলের নামে ‘মেজর বিহান শেরগিল’-এর ছোঁয়া! বন্ধু ভিকির জন্য আদিত্য ধরের আবেগঘন বার্তা

Vicky-Katrina | ছেলের নামে ‘মেজর বিহান শেরগিল’-এর ছোঁয়া! বন্ধু ভিকির জন্য আদিত্য ধরের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবারই নিজেদের প্রথম সন্তানের নাম প্রকাশ্যে এনেছেন বলিউড দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ (Vicky-Katrina)। তাঁরা ছেলের নাম রেখেছেন ‘বিহান’। তবে এই নাম রাখার পেছনে যে ভিকির কেরিয়ারের অন্যতম সেরা মাইলফলক ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (Uri The Surgical Strike) ছবির এক গভীর যোগ রয়েছে, তা নিয়ে জল্পনা ছিল শুরু থেকেই। সেই জল্পনাতেই যেন সিলমোহর দিলেন ভিকির প্রিয় বন্ধু তথা ‘উরি’ ছবির পরিচালক আদিত্য ধর।

পর্দার বিহান এবার বাস্তবে ২০১৯ সালে আদিত্য ধরের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। এই ছবিতে ভিকি কৌশল অভিনয় করেছিলেন ‘মেজর বিহান শেরগিল’-এর চরিত্রে। সেই সময় এই চরিত্রটি ভিকিকে রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে দেয়, এনে দেয় জাতীয় পুরস্কারও (Nationwide Award)। নিজের প্রথম পুত্রের নামও ভিকি ও ক্যাটরিনা রেখেছেন ‘বিহান’। অনুরাগীদের ধারণা ছিল, ভিকির জীবনের মোড় ঘোরানো সেই চরিত্রের নাম থেকেই অনুপ্রাণিত হয়েই এই নামকরণ।

সোশ্যাল মিডিয়ায় ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়ে আদিত্য ধর লেখেন, “অনেক শুভেচ্ছা তোমাদের। আমার ভিকু, পর্দায় ‘মেজর বিহান শেরগিল’-কে ফুটিয়ে তোলা থেকে বাস্তব জীবনে একরত্তি বিহানকে আগলে রাখা— জীবন যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। তোমরা দু’জনেই অসাধারণ বাবা-মা হবে।” আদিত্যের এই বার্তায় স্পষ্ট যে, ভিকির জীবনের পর্দার বিহান আর বাস্তবের বিহান এখন এক সূত্রে গাঁথা।

খুশির জোয়ার বি-টাউনে ক্যাটরিনা ও ভিকি দুজনেই বিহান শব্দটির অর্থ ও তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। ভিকি আগেও বহু সাক্ষাৎকারে বলেছিলেন, ‘উরি’ তাঁর হৃদয়ের খুব কাছের। এবার সেই ছবির হিরোর নামেই নিজের উত্তরসূরির নাম রেখে পরিচালক ও অভিনেতা বন্ধুর সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে দিলেন ভিকি। ইতিমধ্যেই বলিউডের তাবড় তারকারা ছোট্ট বিহানকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *