Unlawful Sand Mining | কিশনগঞ্জে বালি মাফিয়াদের দাপট রুখতে মরিয়া প্রশাসন! এক সপ্তাহে জরিমানা ৬১ লক্ষ, বাজেয়াপ্ত ২৫টি গাড়ি

Unlawful Sand Mining | কিশনগঞ্জে বালি মাফিয়াদের দাপট রুখতে মরিয়া প্রশাসন! এক সপ্তাহে জরিমানা ৬১ লক্ষ, বাজেয়াপ্ত ২৫টি গাড়ি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কিশনগঞ্জ: জেলাজুড়ে অবৈধ বালি খনন (Unlawful Sand Mining) এবং ভিন রাজ্য থেকে বেআইনিভাবে পাথর পরিবহনের (Sand smuggling) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কিশনগঞ্জের জেলাশাসক বিশাল রাজ। জেলা মাইনিং দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে গত সাত দিনে ২৫টি ট্রাক, ডাম্পার ও ট্র্যাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযান থেকে মোট ৬১ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জেলাশাসক জানান, রাজস্ব চুরি রুখতে এবং পরিবেশ রক্ষায় এই বিশেষ অভিযান শুরু হয়েছে। বাজেয়াপ্ত করা গাড়িগুলোর মালিক ও চালকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি রাতে জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে দুটি পাথর বোঝাই বড় ডাম্পার, একটি পোকলেন মেশিন এবং একটি মোটর গ্রেডার বাজেয়াপ্ত করেছে মাইনিং টিম। এই গাড়িগুলোর মালিকদের ৩৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকালেও গালগলিয়া থানার আইসি রাকেশ কুমারের নেতৃত্বে নেপাল সীমান্ত সংলগ্ন কনকই নদী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে খনন করা বালু বোঝাই দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, কনকই নদীর চর থেকে এই বালু তুলে খোসিডাঙ্গি এলাকায় অবৈধ ইয়ার্ডে মজুত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অবৈধ খনন ও ভিন রাজ্য থেকে বালু-পাথর পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজস্ব ফাঁকি দিয়ে যারা এই কারবার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। আগামী দিনেও এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *