Ujjwal Biswas Arrested | প্রাক্তন মন্ত্রীর বাড়িতেই মিলল ত্রাণভাণ্ডার, গ্রেপ্তার উজ্জ্বল বিশ্বাস, উত্তপ্ত কৃষ্ণনগর

Ujjwal Biswas Arrested | প্রাক্তন মন্ত্রীর বাড়িতেই মিলল ত্রাণভাণ্ডার, গ্রেপ্তার উজ্জ্বল বিশ্বাস, উত্তপ্ত কৃষ্ণনগর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ত্রাণ সামগ্রী তছরুপের অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjwal Biswas Arrested)। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দিনভর উত্তেজনার পর এই ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কৃষ্ণনগরের কাঠুরিয়া পাড়ায় প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রী মজুত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে একটি গাড়ি এসে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। সরকারি ত্রিপল গাড়িতে তোলা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন।

অভিযোগ, বাড়িতে গিয়ে স্থানীয় মানুষ দেখেন সেখানে প্রচুর পরিমাণে সাদা থান কাপড়, কম্বল এবং ত্রিপলের বস্তা মজুত রয়েছে। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে দাবি করেন, এগুলো ইদ উপলক্ষে আসা ত্রাণ সামগ্রী, যা পাচার করা হচ্ছিল না। কিন্তু তাঁর কথায় কর্ণপাত না করে উপস্থিত জনতা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। এর মধ্যেই প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয় বলে অভিযোগ, যার ফলে তাঁর মাথা ও মুখ ডিমে মাখামাখি হয়ে যায়।

ঘটনার খবর পেয়েই কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বল বিশ্বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট মামলার তদন্তের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে টানা তিনবার (২০১১, ২০১৬ ও ২০২১) বিধায়ক নির্বাচিত হয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের মন্ত্রী এবং পরে ২০১৭ সালে কারামন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব-প্রযুক্তি দপ্তরের দায়িত্বও পালন করেছেন এই অভিজ্ঞ নেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *