Udhayanidhi Stalin launched | উদয়নিধিকে গ্রেপ্তারের পরই নাটকীয় মোড়! হাইকোর্টের নির্দেশে থানা থেকেই মুক্তি পেলেন স্ট্যালিনপুত্র

Udhayanidhi Stalin launched | উদয়নিধিকে গ্রেপ্তারের পরই নাটকীয় মোড়! হাইকোর্টের নির্দেশে থানা থেকেই মুক্তি পেলেন স্ট্যালিনপুত্র

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গ্রেপ্তার হওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই পুলিশ হেপাজত থেকে মুক্তি পেলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin launched)। মঙ্গলবার চেন্নাইয়ে এক বিতর্কিত মন্তব্যের জেরে উদয়নিধিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে হাইকোর্টের কড়া হস্তক্ষেপে থানা থেকেই তাঁকে জামিন দেওয়া হয়। আদালত স্পষ্ট নির্দেশ দেয়, জিজ্ঞাসাবাদের পরই যেন তাঁকে মুক্তি দেওয়া হয় এবং জামিনের জন্য আদালতে হাজিরা দিতে হবে না। তবে তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে।

বিতর্কের সূত্রপাত হয় তাঞ্জাভুরে ডিএমকের (DMK) একটি প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। কাবেরী নদীর জলবণ্টন ও কৃষকদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় এবং তাঁর দল টিভিকে (তামিলাগা ভেত্রি কাজাঘাম) (TVK)-কে তীব্র আক্রমণ করেছিলেন উদয়নিধি। তিনি অভিযোগ করেন, কাবেরীর এক ফোঁটা জলও পায়নি তামিলনাড়ু, অথচ সরকার উদাসীন। ঠিক সেই সময়ই সভাস্থলের ভিড় থেকে হঠাৎ অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে (Trisha Krishnan) নিয়ে স্লোগান ওঠে। সেই স্লোগান শুনে বক্তৃতা থামিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে হেসে ওঠেন উদয়নিধি। তার পরে একটি মন্তব্য করেন স্ট্যালিনপুত্র, যা দ্ব্যর্থমূলক বলে অভিযোগ। তা নিয়েই শুরু হয় বিতর্ক। ওই মন্তব্যটি আপত্তিকর এবং নির্দিষ্ট ইঙ্গিতপূর্ণ বলে অভিযোগ তোলে টিভিকে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ করে উদয়নিধিকে গ্রেপ্তার করে।

সরাসরি মুখ্যমন্ত্রী বিজয়ের দল ও প্রশাসনকে তীব্র আক্রমণ করেন উদয়নিধি। তিনি কটাক্ষ করে বলেন, শাসকদল আসলে ‘একদল আহাম্মক’। কাবেরীকাণ্ড ও কৃষকদের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই এবং বিরোধীদের কণ্ঠরুদ্ধ করতেই এই বেআইনি গ্রেপ্তারি চালানো হয়েছে বলে দাবি তাঁর। তাঁর বক্তব্যের এডিট করা ভিডিও এবং ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে, ছেলের গ্রেপ্তারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। সমাজমাধ্যমে তিনি হুশিয়ারি দিয়ে লিখেছেন, “ঔদ্ধত্য ধ্বংস ডেকে আনে।”

ডিএমকে নেতা আগাম জামিনের আশায় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতেই উচ্চ আদালত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং অবিলম্বে থানা থেকে তাঁকে মুক্তির নির্দেশ দেয়। রাজনৈতিক মহলের মতে, কাবেরী জলবণ্টন বিতর্ক এবং উদয়নিধির এই মন্তব্যকে কেন্দ্র করে তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে উত্তেজনা এখন তুঙ্গে। এই ঘটনার জেরে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত আগামীদিনে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *