Pandabeswar | বিজেপি বিধায়কের মন্তব্যেই সহকর্মীর মৃত্যু! পান্ডবেশ্বরে বিডিও অফিসে বিক্ষোভ আশা কর্মীদের

Pandabeswar | বিজেপি বিধায়কের মন্তব্যেই সহকর্মীর মৃত্যু! পান্ডবেশ্বরে বিডিও অফিসে বিক্ষোভ আশা কর্মীদের

ব্লগ/BLOG
Spread the love


পান্ডবেশ্বর: বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির অসম্মানজনক মন্তব্যের কারণেই মৃত্যু হয়েছে আশা কর্মী রুম্পা মন্ডলের! এমন অভিযোগকে সামনে রেখে সঠিক বিচারের দাবিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পাণ্ডবেশ্বর (Pandabeswar) ব্লকের আশা কর্মীরা পাণ্ডবেশ্বর বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, একজনকে সম্মান করতেও শিক্ষার প্রয়োজন হয়। বিজেপি বিধায়ক চন্দনা বাউরির (Chandana Bauri) শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন আশা কর্মীরা।

এই প্রসঙ্গে বিক্ষুব্ধ আশা কর্মীরা বলেন, “আমরা সরকারের হয়ে কাজ করি। বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া আমাদের কাজ। এখন আয়ুষ্মান ভারতের ফর্ম ফিলআপের জন্য কেওয়াইসির যাচাইয়ের সময়। আশা কর্মীদের আয়ুষ্মান ভারতের ফর্ম ফিলাপ করতে বাড়ি বাড়ি যাওয়ার কথা বলা হচ্ছে। আশা কর্মীরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিষেবা দিতে সকলের বাড়িতেই যায়। প্রতিদিন ১০০ টারও বেশি ফর্ম ফিলাপ করে জমা করার টার্গেট দেওয়া হয়েছে। সেটা যত তাড়াতাড়ি করা যায় আমরা আপ্রাণ  সেই চেষ্টা করে যাচ্ছি। সেগুলো কি কেউ দেখতে এসেছে? বাড়ি বাড়ি যাওয়া আমাদের সমস্যা নয়, সমস্যাটা সময়ের।”

তাঁরা আরও জানান, কেওয়াইসির ক্ষেত্রেও নাকি একই কথা বলা হয়েছে। প্রতিদিন টার্গেট কমপক্ষে ৫০ টা করে। যার জন্য একই সময়ে পরিবারের সব লোকের একসঙ্গে বাড়িতে থাকা প্রয়োজন। নেটওয়ার্ক ভালো থাকতে হবে। নাহলে একটা কেওয়াইসি করতে ঘণ্টার পর ঘন্টা চলে যায়। এই প্রসঙ্গে তাঁরা বলেন, “কেওয়াইসি করার জন্য আমাদের কাছে যে মোবাইল রয়েছে, সেই ফোনে কাজ করা কঠিন। এমন সময়ে মনোবল ভেঙে দিতে, এইভাবে জনসমক্ষে অপমান করা যায়?”

আশা কর্মীদের স্পষ্ট বক্তব্য, “কাজ ছেড়ে দিন বলা সহজ, কিন্তু এতদিন যারা দাঁতে দাঁত চেপে কাজ করে গেছেন কম পয়সায়, তাদের জন্য কিছু বলতে হত। আর চুরির কথা বলতে হলে সব দপ্তরেই তা আছে। সেগুলোর বিচার আগে করুন। সব কিছুরই একটা নিয়ম আছে।” সহকর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ আশা কর্মীদের দাবি, কাউকে এমনভাবে অপমান করার অধিকার কারোর নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *