Udhayanidhi Stalin Arrested | তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য! গ্রেপ্তার উদয়নিধি স্ট্যালিন, বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ

Udhayanidhi Stalin Arrested | তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য! গ্রেপ্তার উদয়নিধি স্ট্যালিন, বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেক্স: মঙ্গলবার সকালে তামিলনাডুর রাজনীতিতে নাটকীয় মোড় (Tamil Nadu)। অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে (Trisha Krishnan) নিয়ে আপত্তিকর মন্তব্য (Controversial comment) করার অভিযোগে নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার হলেন ডিএমকে (DMK) নেতা উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin Arrested)। সকালে একেবারে সিনেমার ধাঁচে তামিলনাডুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (CM Joseph Vijay) পুলিশ গিয়ে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তবে পুলিশ নিয়ে যাওয়ার সময় এই গ্রেপ্তারিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন উদয়নিধি।

ঘটনার সূত্রপাত সোমবার থানজাভুরে। কাবেরী নদীর জলবন্টন ইস্যুতে এক প্রতিবাদ সভায় ভাষণ দিচ্ছিলেন উদয়নিধি। মুখ্যমন্ত্রী বিজয়ের সমালোচনা করছিলেন তিনি। এমন সময় আচমকাই জনসভার ভিড় থেকে কেউ একজন অভিনেত্রী ‘তৃষা’র নাম ধরে চিৎকার করে ওঠে। এর উত্তরে উদয়নিধি একটি বিতর্কিত ও দ্বি-অর্থবোধক মন্তব্য করে বসেন, যা নিমেষেই বিতর্ক উসকে দেয়।

এরপরেই বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (TVK) উদয়নিধির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় এবং জাতীয় মহিলা কমিশনেও (NCW) চিঠি পাঠায়। এরপরই গ্রেপ্তার করা হল তাঁকে। এই গ্রেপ্তারির কড়া সমালোচনা করেছে উদয়নিধির দল ডিএমকে। দলের বর্ষীয়ান নেতা টি কে এস ইলাঙ্গোভান একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করে বলেন, ‘উদয়নিধি বিজয়ের সরকারের ব্যর্থতা তুলে ধরেছিলেন মাত্র, তিনি কাউকে ব্যক্তিগত অপমান করেননি।’ তবে এক টিভিকে নেতা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, এক নারীকে প্রকাশ্যে অপমান করার জন্যই এই পদক্ষেপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *