ফের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! ‘আমার নামে টাকা চাইলে দেবেন না’, সোশাল মিডিয়ায় বার্তা ক্ষুদিরাম টুডুর

ফের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! ‘আমার নামে টাকা চাইলে দেবেন না’, সোশাল মিডিয়ায় বার্তা ক্ষুদিরাম টুডুর

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


এবার রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাকারদের দখলে! তাঁর নাম করে একাধিক ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টা জানতে পেরেই নিজেই সকলকে সতর্ক করেছেন মন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, ‘আমার নামে টাকা চাইলে কাউকে দেবেন না।’ ঘটনার নেপথ্যে কে বা কারা, আসল উদ্দেশ্যই বা কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়টা ঠিক কী? ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ক্ষুদিরাম টুডু। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার WhatsApp নম্বরটি (94747 78898) হ্যাক হয়েছে। আমার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া ও বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে। অনুগ্রহ করে আমার নামে আসা কোনও টাকা চাওয়ার মেসেজ বা কলকে বিশ্বাস করবেন না।’ তাঁর সাফ বার্তা, কোনও অবস্থাতেই যেন কাউকে টাকা দেওয়া না হয়। এমনকী এই মেসেজ পেলে তার জবাব না দেওয়ার পরামর্শই দিয়েছেন তিনি। সেই পোস্টেই ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন তিনি।

 

এই প্রথম নয়। মাস খানেক আগে শিক্ষামন্ত্রী দীপক বর্মণের হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছিল। তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে একই কায়দায় টাকা চাওয়া হচ্ছি্ল। উল্লেখ্য, সম্প্রতি সাইবার প্রতারকদের ডানা ছাঁটতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনেও নেমেছে পুলিশ। প্রতিটা থানায় সাইবার হেল্প ডেস্ক থেকে প্রতারিতদের দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও সাইবার জালিয়াতদের বারবাড়ন্ত থামছে না।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *