UCC | ২০২৯ সালের আগেই সমস্ত এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি! মুম্বইতে বড় ঘোষণা অমিত শা-এর  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৯ সালের আগেই দেশের সমস্ত এনডিএ (NDA) শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করা হবে। রবিবার মুম্বইতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। ধর্মীয় ভেদাভেদ ভুলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত আইনগুলিতে সমতা আনতে ইউসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

মুম্বইয়ের ওই প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে, ২০২৯ সালের আগেই বিজেপি তথা এনডিএ জোটের শাসনাধীন সমস্ত ২১টি রাজ্যে ইউসিসি রূপায়ণ করা হবে।

অভিন্ন দেওয়ানি বিধির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাস দমনে কেন্দ্রীয় সরকারের কঠোর নীতির প্রসঙ্গও জোরালোভাবে তুলে ধরেন অমিত শা। তাঁর দাবি, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো সুপরিকল্পিত ও কঠোর পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের ‘জিরো টলারেন্স’ বা বিন্দুমাত্র ছাড় না দেওয়ার নীতি বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি, জাতীয় সুরক্ষাকে সবসময় সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

The publish UCC | ২০২৯ সালের আগেই সমস্ত এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি! মুম্বইতে বড় ঘোষণা অমিত শা-এর   appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *