U19 Indian workforce | অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সূর্যবংশী, ইংল্যান্ডে বৈভবদের সঙ্গী ট্রাকচালকের ছেলে

U19 Indian workforce | অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সূর্যবংশী, ইংল্যান্ডে বৈভবদের সঙ্গী ট্রাকচালকের ছেলে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নয়াদিল্লি : বাবা ট্রাক ড্রাইভার। জীবিকার তাগিদে বাবা কানাডা গেলেও যাননি তিনি। নিজের স্বপ্নপূরণের জন্য দেশে থেকে গিয়েছেন। এবার কানাডার পরিবর্তে ইংল্যান্ডের বিমানে উঠতে চলেছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক-ব্যাটার হরবংশ সিং।

আগামী মাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। সেই দলে রয়েছেন হরবংশ। এটাই তাঁর প্রথম ইংল্যান্ড সফর হতে চলেছে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে জুনিয়ার পর্যায়ে ভালো খেলেছেন হরবংশ। শুধু তাই নয়, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্টে শতরান করেছিলেন তিনি।

কয়েক বছর আগে হরবংশের বাবা দামনদীপ সিং কানাডা যান। তাঁর সামনেও সুযোগ ছিল কানাডা যাওয়ার। কিন্তু ক্রিকেটের টানে মায়ের সঙ্গে দেশে থেকে যান। দামনদীপ বলেছেন, ‘হরবংশ আমার সঙ্গে কানাডা যেতে চায়নি। ও দেশে থেকে নিজের স্বপ্নপূরণ করতে চেয়েছিল। ইংল্যান্ড সফরে হরবংশ সুযোগ পাওয়া খুব ভালো লাগছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি এবং আমার ভাই দুজনেই ক্রিকেটের জন্য পাগল ছিলাম। বিভিন্ন জায়গায় খেলতে যেতাম। হরবংশ আমাকে দেখেই উইকেটকিপিং শুরু করে। মাত্র ছয় বছর বয়সে ওকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দিই। যুবরাজ সিং হরবংশের আদর্শ।’

আগামী মাসে ভারতীয় দল, ভারতীয় ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে যাচ্ছে। প্রতিটি দলের দিকে নির্বাচকরা বিশেষভাবে তাকিয়ে থাকবেন। আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীদের মতো প্রতিভাবান ক্রিকেটারদের ভিড়ে নিজের জাত চেনানোই বড় চ্যালেঞ্জ হরবংশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *