Tulu Mondal | পলাতক ‘পাথর সম্রাট’ টুলুর বাড়িতে নোটিশ, শুক্রে সিউড়ি আদালতে হাজিরার কড়া নির্দেশ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বীরভূমের (Birbhum) পলাতক ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mondal) ওরফে নাজিবউদ্দিনের সিউড়ির সুভাষপল্লির বাড়িতে আদালতে হাজিরার নোটিশ (Court docket Discover) সাঁটিয়ে দিল প্রশাসন। আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিউড়ি আদালতে সশরীরে হাজিরার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে আইনি প্রক্রিয়ায় তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে এবং পরবর্তী পদক্ষেপে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পথ প্রশস্ত হবে।

ইতিমধ্যেই টুলুর বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তদন্তকারীদের এড়াতে আত্মগোপন করায় ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিশও (Purple Nook Discover) জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। তা সত্ত্বেও পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত টুলুর কোনও সুনির্দিষ্ট হদিশ মেলাতে পারেনি। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে সিউড়ির বাসভবনে আদালতের ইংরেজি ও বাংলা নোটিশ সাঁটানো হয়। সেখানে সংগঠিত অপরাধ, তথ্যপ্রমাণ লোপাট এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এর আগে বুধবার পাথর খাদান এলাকাগুলিতেও মাইকিং করে হাজিরার নির্দেশ প্রচার করা হয়।

সম্প্রতি মহম্মদবাজারের ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। এই বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের পর থেকেই তদন্তকারীদের আতশকাঁচের তলায় আসেন এই বিতর্কিত পাথর মাফিয়া। টুলুর বেনামি সম্পত্তি ও গোপন ডেরার খোঁজে বীরভূম সহ বিভিন্ন এলাকায় টানা তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও হানা দেওয়া হচ্ছে। এখন দেখার, শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যে আদালতের মুখোমুখি হন কি না এই পলাতক ‘পাথর সম্রাট’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *