উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কুলগামের আখালে শনিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান। জঙ্গি দমনে লাগাতার অভিযান চলছে আখালে। এদিন তা নবম দিনে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এদিন ভোরে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সেনা জওয়ানদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এতে দুই জওয়ান শহিদ হয়েছেন। চিনার কর্পসের এক মুখপাত্র বলেছেন, ‘জাতির প্রতি কর্তব্য পালনের সময় ল্যান্স নায়েক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং শহিদ হয়েছেন। তাঁদের সাহস, নিষ্ঠা এবং আত্মত্যাগ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে।’
ভারতীয় সেনাবাহিনীর তরফে ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। দুই শহিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। জঙ্গি দমনে অভিযান জারি আছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
