উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুলকপির ডালনা হোক বা মাংসের কোনও পদ, টমেটো না দিলে যেন ভালো লাগে না। কিন্তু রান্নায় অতিরিক্ত পরিমাণে টমেটো (Tomato) দিলে তাতে উলটে আরও বিপদ হতে পারে। অতিরিক্ত টমেটো খেলে কী কী ক্ষতি হতে পারে, তা জেনে নিন।
১. অতিরিক্ত পরিমাণে টমেটো খেলে বাড়তে পারে অস্থিসন্ধির ব্যথা। কারণ, টমেটোয় রয়েছে ‘সোলানাইন’ নামক যৌগ। যা শরীরে বিভিন্ন অস্থিসন্ধির ব্যথা বাড়িয়ে তোলে। যাঁদের ইউরিক অ্যাসিড বেশি, তাঁদের টমেটো না খাওয়াই ভালো।
২. যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের রক্তে সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা একটু বেশিই থাকে। তার উপর রান্নায় অতিরিক্ত পরিমাণে টমেটো দিলে পটাশিয়ামের মাত্রা আরও বেড়ে যেতে পারে।
৩. টমেটোতে থাকা হিস্টামিন নামক একটি যৌগ ত্বকে অ্যালার্জির সমস্যা বাড়িয়ে তোলে। মুখ, গলা, জিভে সংক্রমণ হতে পারে। তবে সকলের ক্ষেত্রে এই সমস্যা হয় না।
৪. টমেটোয় রয়েছে ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড, যা পাকস্থলীতে অম্লের পরিমাণ বাড়িয়ে তোলে। তাই বেশি টমেটো খেলে গলা-বুক জ্বালা করতে পারে।
