US-Iran Battle | আবার হরমুজ বন্ধ করে দিল ইরান! পালটা মার্কিন হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

US-Iran Battle | আবার হরমুজ বন্ধ করে দিল ইরান! পালটা মার্কিন হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য (US-Iran Battle)। হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি জিএফএস গ্যালাক্সি’-তে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (IRGC) হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের পালটা আঘাত হেনেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)।

সেন্টকমের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৫:৪৫ মিনিটে শুরু হওয়া এই হামলা এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে আমেরিকার তৃতীয় দফার সামরিক অভিযান। ইরান সমর্থিত বাহিনীর হামলায় বাণিজ্যিক জাহাজের এক ক্রু নিখোঁজ হয়েছেন এবং জাহাজটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ও ইঞ্জিন বিকলের খবর পাওয়া গিয়েছে। মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সাফ জানিয়েছেন, ইরান ভুল পথ বেছে নিয়েছে, যার মাশুল তাদের দিতেই হবে।

এদিকে, মার্কিন অভিযানের পাশাপাশি পালটা ব্যবস্থা হিসেবে ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণ বন্ধ। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই জলপথে মার্কিন ‘হস্তক্ষেপ’ বন্ধ না হওয়া পর্যন্ত কোনও জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুশেহর, আসালুয়েহ, কাশম দ্বীপ, বন্দর আব্বাস এবং জাস্ক বন্দরে অন্তত ১০টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, আমেরিকা অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। মূলত, হরমুজে জাহাজ হামলার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইরানের তেল বিক্রির ওপর থেকে ছাড় প্রত্যাহার করায় দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক সংকট তৈরি হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইরানের এই সংঘাত সরাসরি যুদ্ধের দিকে মোড় নিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিতে পারে। পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *