শিলিগুড়ি: জেলাসভাপতিদের তালিকা ঘোষণা করল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস (TMC Politics)। আর তাতেই দার্জিলিং জেলা সভাপতি (Darjeeling District President) হিসেবে ঘোষণা করা হল রঞ্জন সরকারের নাম (Ranjan Sarkar)। তিনি শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র ছিলেন। সেই সঙ্গে একটা সময় দলের দার্জিলিং জেলা সভাপতিও ছিলেন।
তবে পুরনিগমের ডেপুটি মেয়র থাকাকালীন রঞ্জনের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি খোদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও তাঁর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সূত্রের খবর, প্রথমে পাপিয়া ঘোষকে জেলা সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় রঞ্জনকে সভাপতি করা হল।
তবে শুধু দার্জিলিং নয়, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ঘোষণা করা হয়েছে জেলা সভাপতিদের নাম। জলপাইগুড়ির জেলা সভাপতি করা হয়েছে মহুয়া গোপকে। আলিপুরদুয়ার জেলার সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে বিনোদ মিঞ্জের নাম। উত্তর দিনাজপুরের জেলা সভাপতি করা হয়েছে সন্দীপ বিশ্বাসকে।

