LPG Cylinder | আবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় নতুন দর কত?

LPG Cylinder | আবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় নতুন দর কত?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ক্যাটারিং ব্যবসায়ী— সাধারণের পকেটে টান ফেলে আবার বাড়ল রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। মে মাসের শুরুতে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধির (Value Hike) ধাক্কা সামলে ওঠার আগেই, জুন মাসের প্রথম দিনেই ফের একদফা দাম বাড়ল। এবার সিলিন্ডারপিছু (LPG Cylinder) দাম বাড়ানো হল আরও ৫৩ টাকা ৫০ পয়সা।

১ জুন (সোমবার) থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। এই দফায় দাম বাড়ার ফলে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে ব্যবসায়ীদের পকেট থেকে খসবে ৩,২৫৫ টাকা ৫০ পয়সা।

চলতি বছরের প্রথম দিন থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। পিছন ফিরে তাকালে দেখা যাবে, জানুয়ারি থেকে মে— প্রতি মাসেই নিয়ম করে ছ্যাঁকা দিয়েছে ১৯ কেজির সিলিন্ডার।

মাস (২০২৬) দাম বৃদ্ধির পরিমাণ
জানুয়ারি ৪৯ টাকা ৫০ পয়সা
ফেব্রুয়ারি ৩১ টাকা
মার্চ ১১৪ টাকা ৫০ পয়সা
এপ্রিল ২১৮ টাকা
মে ৯৯৪ টাকা (এক ধাক্কায় রেকর্ড বৃদ্ধি)
জুন (১ তারিখ থেকে) ৫৩ টাকা ৫০ পয়সা

আচমকা বাণিজ্যিক গ্যাসের এই আকাশছোঁয়া দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক ভূ-রাজনীতি বড় ভূমিকা পালন করছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। গত ফেব্রুয়ারি মাস থেকে পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই যুদ্ধের জেরে বিশ্বজুড়ে খনিজ তেল এবং জ্বালানি সরবরাহের চেইনে (Provide Chain) বড়সড় ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার সেই প্রত্যক্ষ প্রভাবই এসে পড়ছে ভারতের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ওপর।

বাণিজ্যিক গ্যাসের বাজারে এই আগুন লাগলেও, বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজির ডোমেস্টিক বা গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। কলকাতায় তা আগের মতোই ৯৩৯ টাকাতেই পাওয়া যাবে।

তবে গৃহস্থের হেঁশেলের সরাসরি ক্ষতি না হলেও, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার ফলে বাইরের খাবারের দাম, রেস্তোরাঁর বিল কিংবা বিয়ের মরসুমে ক্যাটারিংয়ের খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হল। সোমবার সকাল থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর হওয়ায় চিন্তার ভাঁজ ছোট-বড় সমস্ত খাদ্য ব্যবসায়ীদের কপালে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *