TMC chief arrested | তোলাবাজি ও মারধরের অভিযোগ! গ্রেপ্তার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম

TMC chief arrested | তোলাবাজি ও মারধরের অভিযোগ! গ্রেপ্তার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বর্ধমান: তৃণমূলের ঘোষিত প্রার্থীর বিরোধিতা করে ২০২৬ বিধানসভা ভোটের লড়াই থেকে দূরে সরে থেকেও রেহাই মিলল না। তোলাবাজি, ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ওরফে ফাগুন (TMC chief arrested)। মঙ্গলবার রাতে খণ্ডঘোষ থানার বাদুলিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে আদালত তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

খণ্ডঘোষের জুবিলা গ্রামের বাসিন্দা উত্তম রুইদাস মঙ্গলবার দুপুরে অপার্থিব ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ২৩ মার্চ রাত সাড়ে ৯টা নাগাদ তৎকালীন খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম ও তাঁর দলবল লাঠি, রড নিয়ে উত্তমবাবুর বাড়িতে হামলা চালায়। তাঁর কাছে এক লক্ষ টাকা তোলা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। পরিবারকে গ্রামছাড়া করারও হুমকি দেওয়া হয়। প্রাণ বাঁচাতে উত্তমবাবু তখন ৪০ হাজার টাকা দিতে বাধ্য হয়েছিলেন, বাকি টাকার জন্য ভোটের পর ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই খণ্ডঘোষ থানার সামনে ভিড় করেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতা কৌশিক আশ এবং অরূপ ভট্টাচার্যের দাবি, “সবে অপার্থিব গ্রেপ্তার হয়েছে। তৃণমূল রাজত্বের দুর্নীতিগ্রস্ত আরও অনেক নেতা খুব শীঘ্রই শ্রীঘরে যাবেন।” অন্যদিকে, পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মিথ্যা অভিযোগে অপার্থিবকে ফাঁসানো হয়েছে।

পুলিশ এখন এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *