রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কাউন্সিলর ভোলা পালের ছায়াসঙ্গী এবং যুব তৃণমূল নেতা রাজু ঘোষ ওরফে রাজকে অস্ত্র আইনে গ্রেপ্তার করল পুলিশ (Tmc Chief Arrest)। সোমবার তাঁকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, রাজুর সঙ্গে হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি আশরাফুল হক ও তাঁর ছেলের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাঁদের কাছে রাজু একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছে বলেও অভিযোগ। উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি জন্মদিনের উদযাপনে রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে পরপর ছয় রাউন্ড ব্ল্যাংক ফায়ার করারও অভিযোগ রয়েছে রাজুর বিরুদ্ধে, যার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে।
The submit Tmc Leader Arrest | প্রকাশ্যে ব্ল্যাংক ফায়ার করে জন্মদিন পালন করেন! অস্ত্র আইনে গ্রেপ্তার হলেন সেই তৃমমূল যুবনেতা appeared first on Uttarbanga Sambad.
