উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল রবিবার সন্ধ্যায়। এদিন মুম্বইয়ের অভিজাত জুহু এলাকাতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এদিন ফুটবল খেলা সেরে নিজের বাড়িতে ফেরার পথে আক্রান্ত হন বলিউড অভিনেতা। তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। তবে স্বস্তির বিষয় হলো, টাইগার শ্রফ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন এবং তাঁর গায়ে কোনও আঘাত লাগেনি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, যে অভিনেতার ব্যবহৃত বিএমডব্লিউ (BMW) গাড়িটিকে লক্ষ্য করে মোট তিন রাউন্ড গুলি চালানো হয়। এই অতর্কিত হামলায় অভিনেতার চালক আহত হয়েছেন এবং তাঁকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে মুম্বই পুলিশ অবিলম্বে নড়েচড়ে বসে।
ডিপিসি মোহিত গর্গ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে টাইগার শ্রফ সম্পূর্ণ নিরাপদ আছেন। ঘটনার পরেই সংশ্লিষ্ট এলাকাটি পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। হামলাকারীদের দ্রুত খুঁজে বের করতে এবং আইনের আওতায় আনতে মুম্বই পুলিশের পক্ষ থেকে বিশেষ দল গঠন করে জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। সূত্রের খবর এই হামলার পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
.
The publish Tiger Shroff | ফুটববল খেলে ফেরার সময় টাইগার শ্রফের গাড়িতে পরপর গুলি, অক্ষত রয়েছেন তারকা appeared first on Uttarbanga Sambad.
