The Bengal Information | বাংলার প্রেক্ষাগৃহগুলিতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানোর আর্জি! জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

The Bengal Information | বাংলার প্রেক্ষাগৃহগুলিতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানোর আর্জি! জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Information) দেখানো হচ্ছে না পশ্চিমবঙ্গের (West Bengal) কোনও প্রেক্ষাগৃহে। এবার এরাজ্যে ছবিটির মুক্তি নিশ্চিত করতে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে (Calcutta Excessive Courtroom)। এনিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি (PIL) দায়ের করেছেন নদিয়ার জেলার বাসিন্দা সায়ন কংসবণিক নামে এক ব্যক্তি।

বাংলার সমস্ত প্রেক্ষাগৃহে ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানোর দাবি জানিয়ে ওই আবেদনকারীর যুক্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেলে সেই ছবি দেখা নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার। সেই ছবি রাজ্যের কোথাও মুক্তি না পাওয়া মানে প্রকাশ ও সংস্কৃতির আনন্দ নেওয়ার অধিকারকে খর্ব করা। আর অন্যান্য রাজ্যে কোনও প্রতিবন্ধকতা ছাড়াই এই ছবি চলছে, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছবির প্রদর্শন না হওয়া আইনের বিরুদ্ধে। সেই সঙ্গে এও উল্লেখ করা হয়েছে যে, এরাজ্যে ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তিতে আপত্তির অর্থ শিল্পের পথে বাধা তৈরি করা। তাই ছবির মুক্তি নিয়ে আদালতকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন আবেদনকারী। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী সৌমেন্দু মুখোপাধ্যায় ও নিকুঞ্জ বার্লিয়া। দ্রুত হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, প্রথম থেকেই এরাজ্যে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত অগাস্ট মাসে কলকাতায় ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠানও বাধাপ্রাপ্ত হয়েছিল। এরপর এই ছবিরই অন্যতম চরিত্র ‘গোপাল পাঁঠা’ ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতি ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু চলতি মাসের প্রথম সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তবে এবার ছবিটি এরাজ্যে মুক্তির দাবিতে আইনি পদক্ষেপ নিলেন এক ব্যক্তি। তবে শেষ পর্যন্ত বাংলার প্রেক্ষাগৃহগুলিতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পায় কিনা, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *