শিলিগুড়ি: বন্ধ হয়ে গেল তরাইয়ের সৈদাবাদ চা বাগান (Tea Backyard Lockout)। ঘর সংস্কার ও আনুসাঙ্গিক বকেয়ার দাবিতে সোমবার ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। এরপর রাত ৮ টা নাগাদ ম্যানেজার বাগান ছেড়ে চলে যান। তারপর আজ আর বাগানে কোনও কাজ হয়নি। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি বাদল দাসগুপ্ত শিলিগুড়িতে অতিরিক্ত শ্রম কমিশনারকে চিঠি লিখে দ্রুত বাগান খোলার আর্জি জানিয়েছেন। উল্লেখ্য বাগানে ১০০০ শ্রমিক রয়েছে। বাগান বন্ধ হওয়ার খবরে তারা রীতিমতো কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন।
