Tamil Nadu | সমকামী সম্পর্কের জেরে খুন ৬ মাসের শিশুকে! গ্রেপ্তার অভিযুক্ত মা ও তার সঙ্গিনী

Tamil Nadu | সমকামী সম্পর্কের জেরে খুন ৬ মাসের শিশুকে! গ্রেপ্তার অভিযুক্ত মা ও তার সঙ্গিনী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় ৬ মাস বয়সী এক শিশুপুত্রকে হত্যার অভিযোগে শিশুটির মা এবং তাঁর এক সমকামী সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি সামনে আসে শিশুটির বাবার গুরুতর অভিযোগের ভিত্তিতে। তিনি দাবি করেছিলেন যে, তাঁর সন্তানের মৃত্যু স্বাভাবিক নয়, বরং তাঁকে হত্যা করা হয়েছে।

প্রাথমিকভাবে চলতি মাসের গোড়ার দিকে শিশুটির মৃত্যু ঘটে। প্রথমে এই মৃত্যুকে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়েছিল। সে সময় জানা যায়, স্তন্যপান করানোর সময় শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (unnatural demise) রুজু করলেও, কোনও পোস্ট-মর্টেম করা হয়নি। এরপর শিশুটির দেহ পরিবারের জমিতেই সমাধিস্থ করা হয়।

কিন্তু এর কয়েক দিন পর শিশুটির বাবা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। তিনি তদন্তকারীদের জানান, তিনি তাঁর স্ত্রীর মোবাইল ফোনে অন্য এক মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ট সম্পর্কের ছবি, ভিডিও ও কিছু মেসেজ দেখতে পান। এর পরেই তাঁর মনে সন্দেহ জাগে যে, তাঁর স্ত্রী এবং ওই মহিলার মধ্যে তৈরি হওয়া সমকামী সম্পর্কের কারণে সৃষ্ট চাপের ফলেই তাঁর সন্তানকে হত্যা করা হতে পারে।

মৃত শিশুটির বাবার এই অভিযোগের পরই নড়েচড়ে বসে পুলিশ। কর্তৃপক্ষের নির্দেশে চলতি সপ্তাহের শুরুতে শিশুটির দেহ কবর থেকে তুলে (exhumed) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পোস্ট-মর্টেমের রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। তদন্তকারীরা জানান যে, শিশুটিকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এরপরেই গ্রেপ্তার করা হয় শিশুটির মা ভারতী (২৬) এবং তাঁর প্রতিবেশী সুমিত্রাকে(২০)।

জেরার সময় শিশুটির মা পুলিশকে জানান যে, তিনি তাঁর স্বামীর ঔরসজাত এই সন্তানের জন্ম দিতে চাননি। এছাড়াও, তিনি অভিযোগ করেন যে, তাঁর স্বামী তার যত্ন নিতেন না। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যদি শিশুটিকে খুন করা হয়ে থাকে, তবে আইন অবশ্যই তার নিজস্ব পথে পদক্ষেপ নেবে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *