Siliguri waterlogging | ৪৫ মিনিটের বৃষ্টিতেই জলমগ্ন শিলিগুড়ি! নিকাশির বেহাল দশার মাঝে বিশ্বকর্মা পুজো নিয়ে চরম দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

শিলিগুড়ি: টানা প্রায় ৪৫ মিনিটের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি (Siliguri waterlogging) শহরের একাধিক এলাকা। বুধবার সকালে বৃষ্টিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজার এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের। যার জেরে ফের একবার প্রশ্নের মুখে শহরের জলনিকাশি ব্যবস্থা। শহরের টিকিয়াপাড়া মোড়, হাসপাতাল মোড়, হায়দরপাড়া বাজারের […]

আরও পড়ুন

Delhi Rains | দিল্লিতে দুর্যোগের মেঘ, লাল সতর্কতা জারি রাজধানীতে, ভারী বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : সোমবার থেকে শুরু হওয়া অবিরাম ভারী বর্ষণে কার্যত বিপর্যস্ত রাজধানী দিল্লি। পরিস্থিতি মোকাবিলায় মৌসম ভবনের তরফে রাজধানীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না, বরং বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। […]

আরও পড়ুন
Mainaguri | এক রাতের বৃষ্টিতে জলমগ্ন ময়নাগুড়ি, গৃহবন্দি কয়েক হাজার

Mainaguri | এক রাতের বৃষ্টিতে জলমগ্ন ময়নাগুড়ি, গৃহবন্দি কয়েক হাজার

বাণীব্রত চক্রবর্তী, ময়নাগুড়ি: এক রাতের বৃষ্টিতে জলে ডুবল ময়নাগুড়ি (Mainaguri) শহর। মঙ্গলবার রাতের বৃষ্টিতে সতেরোটি ওয়ার্ডের হাতেগোনা দু-একটি বাদ দিলে বাকি পুরোটাই জলমগ্ন (Waterlogging)। অন্তত পাঁচশো বসতবাড়ি ও মাইলের পর মাইল রাস্তাঘাট জলের তলায়। জল নামার লক্ষণে তো নেই-ই, উলটে বাড়িতে জল ঢোকার সঙ্গে ভেসে আসছে সাপ, পোকামাকড় ও আবর্জনা। ঘরের মেঝেতে থিকথিক করছে কাদা। […]

আরও পড়ুন
Raiganj | বাড়িতে নালার জল, রাস্তায় ঘুরছে মাছ! টানা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ 

Raiganj | বাড়িতে নালার জল, রাস্তায় ঘুরছে মাছ! টানা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ 

রায়গঞ্জ: টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন রায়গঞ্জ (Raiganj) শহর। একাধিক পাড়ায় বাড়ির ভিতরে ঢুকে পড়েছে জল। কোথাও রাস্তার জমা জলে জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দারা, কোথাও আবার জল-যন্ত্রণার প্রতিবাদে পথ অবরোধে নেমেছেন ক্ষুব্ধ নাগরিক। শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি। বাসিন্দারা দুষছেন বেহাল নিকাশি ব্যবস্থাকে। চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। রবীন্দ্রপল্লি, অশোকপল্লি, নেতাজিপল্লি, বীরনগর, মিলনপাড়া, শক্তিনগর, […]

আরও পড়ুন
Mumbai | বর্ষার শুরুতেই স্তব্ধ মুম্বইয়ের জনজীবন, হাঁটু সমান জলে থমকে বাণিজ্যনগরী

Mumbai | বর্ষার শুরুতেই স্তব্ধ মুম্বইয়ের জনজীবন, হাঁটু সমান জলে থমকে বাণিজ্যনগরী

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুম্বইয়ে (Mumbai) পা রেখেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে বর্ষার আগমনী বার্তা বয়ে আনল এক চরম দুর্ভোগ। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিরাম ভারী বর্ষণে (Heavy Monsoon Rains) বুধবার সকাল থেকেই কার্যত জলমগ্ন (Waterlogging) হয়ে পড়েছে দেশের আর্থিক রাজধানী। প্রবল বৃষ্টির জেরে শহরজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া […]

আরও পড়ুন
Balurghat Hospital | হাসপাতাল না কি নরককুণ্ড? জলকাদা মাড়িয়েই ঢুকছে রোগী

Balurghat Hospital | হাসপাতাল না কি নরককুণ্ড? জলকাদা মাড়িয়েই ঢুকছে রোগী

সুবীর মহন্ত, বালুরঘাট: সারারাত ধরে লাগাতার বৃষ্টি আর তাতেই ইমার্জেন্সির সামনে জমে গিয়েছে জল। আর সেই নোংরা জলকাদা মাড়িয়েই চলাচল করতে গিয়ে ক্ষোভে বিড়বিড় করছিলেন পতিরাম বেহাতোরের বাসিন্দা লোকমান মণ্ডল। তাঁকে জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘আমাদের গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলো এরকম হলে মানা যায়। কিন্তু জেলা সদর হাসপাতালের একেবারে ইমার্জেন্সির সামনের রাস্তায় যদি এমন জলকাদা থাকে, তাহলে […]

আরও পড়ুন