India Vs Bangladesh | অগাস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া! ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিবি     

India Vs Bangladesh | অগাস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া! ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিবি     

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে বাংলাদেশের (Bangladesh Unrest) টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের সাদা বলের সিরিজটি স্থগিত হয়ে গিয়েছিল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সেই সিরিজের নতুন দিনক্ষণ চূড়ান্ত করল বিসিবি (India Vs Bangladesh)। বোর্ডের (BCB) ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফিস জানিয়েছেন, বিসিসিআই-এর (BCCI) সঙ্গে আলোচনার পর স্থগিত সিরিজটি পুনরায় সূচিভুক্ত করা হয়েছে। বিসিবি-র ঘোষিত […]

আরও পড়ুন
ওপারের রক্তক্ষরণে বঙ্গে কতটা মেরুকরণ?

ওপারের রক্তক্ষরণে বঙ্গে কতটা মেরুকরণ?

তাপসরঞ্জন গিরি র‍্যাডক্লিফ লাইন মানচিত্রে বিভাজন টানতে পারে। কিন্তু ইতিহাস সাক্ষী যে, ঢাকা ও কলকাতার নাড়ির টান অবিচ্ছেদ্য। ওপার বাংলায় যখনই অস্থিরতার আগুন জ্বলে, তার উত্তাপ এপার বাংলার রাজনৈতিক অলিন্দে কাঁপন ধরায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ এখন এক অভূতপূর্ব সন্ধিক্ষণে। বাংলাদেশের ডামাডোলকে হাতিয়ার করে এপারে দীর্ঘদিনের চেনা রাজনৈতিক সমীকরণ ও ভোটব্যাংক কি […]

আরও পড়ুন
Bangladesh Unrest | বাংলাদেশি নাগরিকদের জন্য নো এন্ট্রি! মালদার সব হোটেলে ঝুলল ‘ঘর নেই’ বোর্ড

Bangladesh Unrest | বাংলাদেশি নাগরিকদের জন্য নো এন্ট্রি! মালদার সব হোটেলে ঝুলল ‘ঘর নেই’ বোর্ড

কল্লোল মজুমদার, মালদা: ছাত্রনেতা খুনের ঘটনায় নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। ওপার বাংলায় ক্রমবর্ধমান অশান্তির আবহে সারা দেশের সঙ্গে মালদার সীমান্তে পাহারা দ্বিগুণ করেছে বিএসএফ। আর এবার জেলার হোটেল ব্যবসায়ীরা জানিয়ে দিলেন, বাংলাদেশিদের আপাতত কোনও ঘর ভাড়া দেওয়া হবে না। এতদিন মেডিকেল বা স্টুডেন্ট ভিসা নিয়ে যাঁরা এদেশে আসতেন, তাঁদের হোটেলে জায়গা দেওয়া হত। কিন্তু বৃহস্পতিবার […]

আরও পড়ুন
Bangladesh unrest | ছায়ানটে ভাঙচুর, ৩৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু ধানমন্ডি থানায়

Bangladesh unrest | ছায়ানটে ভাঙচুর, ৩৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু ধানমন্ডি থানায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ছায়ানট সাংস্কৃতিক ভবনে ভাঙচুরের ঘটনায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হল ঢাকার ধানমন্ডি থানায়। পুলিশ জানিয়েছে, ছায়ানটের ম্যানেজার দুলাল ঘোষ শনিবার অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ধানমন্ডি থানার ওসি সইফুল ইসলাম জানিয়েছেন, ভাঙচুর, লুটের পাশাপাশি অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ছায়ানটের […]

আরও পড়ুন
Bangladesh Unrest | ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে নৃশংসভাবে খুন! গ্রেপ্তার ৭, জানাল ইউনূস সরকার  

Bangladesh Unrest | ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে নৃশংসভাবে খুন! গ্রেপ্তার ৭, জানাল ইউনূস সরকার  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Unrest)। এরই মাঝে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে (Mymensingh lynching)। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওপার বাংলায়। তবে হিন্দু যুবককে খুনের ঘটনায় এবার পদক্ষেপ করল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিবৃতি […]

আরও পড়ুন
Taslima Nasrin | হাদি মৃত্যুকে ঘিরে বাংলাদেশজুড়ে অরাজকতা, দেশকে ‘জিহাদিস্তান’ বললেন তসলিমা নাসরিন

Taslima Nasrin | হাদি মৃত্যুকে ঘিরে বাংলাদেশজুড়ে অরাজকতা, দেশকে ‘জিহাদিস্তান’ বললেন তসলিমা নাসরিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের অস্থিরতার ছায়া ওপার বাংলায়। কট্টরপন্থী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় দেশজুড়ে। বাংলাদেশের জেলায় জেলায়  শুরু হয়েছে ব্যাপক হিংসা ও অরাজকতা। বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। পরিস্থিতি দেখে অনেকেরই মনে পড়ছে গত বছরের ৫ অগস্টের ভয়াবহ রাতের কথা। এই পরিস্থিতিতে […]

আরও পড়ুন
Bangladesh unrest | হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, গুলিতে নিহত সাংবাদিক

Bangladesh unrest | হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, গুলিতে নিহত সাংবাদিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ওপার বাংলার খুলনায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক। ইমদাদুল বাংলাদেশের আড়ংঘাটা প্রেস ক্লাবের সম্পাদক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় ওই সাংবাদিককে লক্ষ্য […]

আরও পড়ুন