T20 World Cup | ‘চাপ দিয়ে লাভ নেই, ভারতে বিশ্বকাপ খেলব না!’ আইসিসির অনুরোধ  সত্ত্বেও সিদ্ধান্তে অনড় বাংলাদেশ সরকার  

T20 World Cup | ‘চাপ দিয়ে লাভ নেই, ভারতে বিশ্বকাপ খেলব না!’ আইসিসির অনুরোধ  সত্ত্বেও সিদ্ধান্তে অনড় বাংলাদেশ সরকার  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরুর ঠিক আগে ভারত ও বাংলাদেশের (India VS Bangladesh) ক্রিকেটীয় সম্পর্কে চরম শৈত্য দেখা দিল। আইসিসি-র দফায় দফায় অনুরোধ এবং জয় শা’র মধ্যস্থতা সত্ত্বেও সুর নরম করতে নারাজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul)। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।”

আসিফ নজরুলের দাবি, পাকিস্তান ভারতে খেলতে না চাওয়ায় তাদের কেন্দ্র বদলে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়েছে। অথচ বাংলাদেশের ক্ষেত্রে কেন একই নিয়ম কার্যকর হবে না, তা নিয়ে তিনি আইসিসি-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের আশঙ্কা, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে লিটন দাসদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আসিফ নজরুলের কথায়, “আইসিসি যদি ভারতীয় বোর্ডের (BCCI) কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ তৈরি করে, তবে আমরা তা মানব না।”

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই ঢাকা ও দিল্লির ক্রিকেটীয় সম্পর্কে তিক্ততা বাড়ে। এরপরই বাংলাদেশের ক্রীড়া মন্ত্রক ভারতকে ব্রাত্য করে বিকল্প কেন্দ্রে (শ্রীলঙ্কা) খেলার দাবি তুলতে শুরু করে।

অন্যদিকে, আইসিসি জানিয়ে দিয়েছে যে শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করা প্রায় অসম্ভব। বিসিবি রাজি না হলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “আনুষ্ঠানিক ভাবে এমন কিছু আমাদের জানা নেই। তবে চাপ দিয়ে আমাদের সিদ্ধান্ত বদলানো যাবে না।” আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টে শেষ পর্যন্ত বাংলাদেশ অংশ নেবে কি না, তা নিয়ে এখন গোটা ক্রিকেট বিশ্ব উদ্বিগ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *