আহমেদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অবিশ্বাস্য এক থ্রিলারের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব (T20 Double tremendous over)। একবার নয়, দু-দুবার জেতার সুযোগ হাতছাড়া করল আফগানিস্তান। ডাবল সুপার (Tremendous Over) ওভারের রুদ্ধশ্বাস লড়াই শেষে জয়ের হাসি হাসল দক্ষিণ আফ্রিকা (South Africa vs Afghanistan)। কেকেআর তারকা রহমানুল্লা গুরবাজের (Rahmanullah Gurbaz) ৮৪ রানের বিধ্বংসী ইনিংস এবং সুপার ওভারে তাঁর ছক্কার বৃষ্টিও জেতাতে পারল না আফগানদের।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৮৭ রান তোলে। টান টান খেলায় শেষপর্যন্ত আফগানিস্তান ১৮৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে গুরবাজ একাই লড়াই টানেন। জলে গেল কেকেআরের প্রাক্তন ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ়ের লড়াই। রান তাড়া করতে নেমে ৪২ বলে ৮৪ রান করে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তা কাজে এল না। হতাশ হয়ে মাঠ ছাড়তে হল গুরবাজকে। শেষ ওভারে যখন ১১ রান দরকার, তখন শুরু হয় নাটক। কাগিসো রাবাডার নো-বল এবং নুর আহমেদের ছক্কায় ম্যাচ আফগানিস্তানের হাতের মুঠোয় চলে এসেছিল। কিন্তু শেষ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে ফজলহক ফারুকির রান-আউট হওয়ার ভুলে ম্যাচ টাই হয়ে যায়।
সুপার ওভারে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৭ রান তোলে। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শেষ বলে দরকার ছিল ৭ রান। ট্রিস্টান স্টাবস ছক্কা মেরে ম্যাচটি আবারও টাই করে দেন।
দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ২৪ রান তোলে প্রোটিয়ারা। পাহাড়প্রমাণ এই রান তাড়া করতে নেমে ৩ বলে ৩টি ছক্কা মেরে গুরবাজ আশা জাগিয়েছিলেন। কিন্তু শেষ বলে জয়ের জন্য ৬ রান দরকার থাকলেও তিনি আউট হয়ে যান। ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মহম্মদ নবি মূল্যবান দুটি বল নষ্ট করায় গুরবাজের লড়াই পূর্ণতা পেল না।
আফগানিস্তানের পরাজয়ের পেছনে বোলিং পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। দলের সেরা অস্ত্র রশিদ খান ও নুর আহমেদ থাকতেও সুপার ওভারে পেসার ফারুকি ও ওমরজাইকে ব্যবহার করেন অধিনায়ক। যা বুমেরাং হয়ে দাঁড়ায়। এছাড়া ফর্মে থাকা গুরবাজকে দ্বিতীয় সুপার ওভারে শুরুতে না পাঠিয়ে নবিকে পাঠানোও বড় ভুল হিসেবে গণ্য হচ্ছে।
