Suvendu in Nazirabad | ১৬৩ ধারার মধ্যেই আনন্দপুরে পৌঁছোলেন শু‌ভেন্দু! মমতার ‘রাজধর্ম’ নিয়ে তুললেন প্রশ্ন

Suvendu in Nazirabad | ১৬৩ ধারার মধ্যেই আনন্দপুরে পৌঁছোলেন শু‌ভেন্দু! মমতার ‘রাজধর্ম’ নিয়ে তুললেন প্রশ্ন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানটান উত্তেজনার মধ্যে অবশেষে আনন্দপুরের নাজিরাবাদে পৌঁছোলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu in Nazirabad)। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে জারি রয়েছে ১৬৩ ধারা। তার মধ্যেও বৃহস্পতিবার দুপুরে সশরীরে ঘটনাস্থলে হাজির হন শুভেন্দু। তবে কোনোরকম আইনি জটিলতায় না জড়িয়ে কিছুটা দূর থেকেই পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপি নেতা।

‘আইন মেনেই ১০০ মিটার দূরে থাকব’

এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর সঙ্গী বিধায়কদের নিয়ে নাজিরাবাদে (Nazirabad) পৌঁছান। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর। তবে সেখানে ইতিমধ্যে পাঁচ জনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জমায়েতের কারণে তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকেই বারুইপুর আদালতের অনুমতি নিয়ে এই পদক্ষেপ করেছে পুলিশ। তবে পুলিশের গার্ডরেলে ১৬৩ ধারার বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া থাকলেও দমে যাননি বিজেপি নেতা। গাড়ি থেকে নেমে হেঁটে অকুস্থলের দিকে যাওয়ার সময় শুভেন্দু বলেন, “আমরা জনপ্রতিনিধি, আমরা আইন মানা লোক। প্রশাসনের নির্দেশ মেনে ১০০ মিটার দূর থেকেই সবটা দেখব।”

মৃতের সংখ্যা নিয়ে আশঙ্কা ও মুখ্যমন্ত্রীর সমালোচনা

ঘটনাস্থল পরিদর্শন শেষে শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রশাসনের দেওয়া তথ্যের চেয়ে বাস্তবের চিত্র অনেক বেশি ভয়াবহ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এখনও ২০ জনের বেশি নিখোঁজ। উদ্ধারকাজ শেষ হলে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুপস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। শুভেন্দু প্রশ্ন তোলেন, “মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। অথচ এত বড় দুর্ঘটনার পরও তিনি একবারের জন্য এখানে এলেন না। তিনি তাঁর রাজধর্ম পালন করেননি।” উদ্ধারকাজ এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজ্য সরকারের গাফিলতির অভিযোগও তোলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *