Dev | প্রসেনজিৎকে ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’ কটাক্ষ! ইম্পার বৈঠকে ‘ইন্ডাস্ট্রি’কে দেবের অপমানে তোলপাড় টলিপাড়া

Dev | প্রসেনজিৎকে ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’ কটাক্ষ! ইম্পার বৈঠকে ‘ইন্ডাস্ট্রি’কে দেবের অপমানে তোলপাড় টলিপাড়া

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডের ‘সৌজন্যের রাজনীতিতে’ বড়সড় ফাটল। বুধবার ইম্পা (IMPA) দফতরে স্ক্রিনিং কমিটির বৈঠকে সুপারস্টার দেবের ‘বিস্ফোরক’ আচরণ ও মন্তব্য ঘিরে এখন উত্তাল টলিপাড়া। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পদ্মসম্মান থেকে শুরু করে জিতের কামব্যাক সব নিয়েই দেবের তীক্ষ্ণ মন্তব্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

বুধবার ইম্পার স্ক্রিনিং কমিটির বৈঠক বসেছিল পুজোর ছবির মুক্তি ও ক্যালেন্ডার নির্ধারণে। সেখানে টলিউডের প্রথম সারির প্রায় সব মুখ—প্রসেনজিৎ, দেব, জিৎ, ঋতুপর্ণা থেকে শুরু করে বড় প্রযোজকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সদ্য পদ্মশ্রী পাওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হলেও, আলোচনার টেবিলে দ্রুত বদলে যায় পরিবেশ।

সূত্রের দাবি, বৈঠক চলাকালীন দেব মেজাজ হারান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন যৌথ সিদ্ধান্তের কথা বলেন, তখন দেব তাঁকে কটাক্ষ করে বলেন, “তোমার ছবি এখন দারুণ চলছে, তার ওপর আবার ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’ পেয়েছ।” একজন সাংসদ ও শিল্পীর মুখে পদ্ম সম্মানের প্রতি এমন ‘অসম্মানজনক’ শব্দ প্রয়োগে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান। বাদ যাননি জিৎ-ও। দু’বছর পর পুজোয় জিতের ছবি আসা নিয়ে দেব মন্তব্য করেন, “দু’বছর পর ছবি এনে হঠাৎ জায়গা চাইছো, আর আমি টানা দু’বছর ধরে কাজ করছি।”

পিয়া সেনগুপ্ত এবং নিস্পাল সিং রানের সঙ্গেও দেবের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পিয়া সেনগুপ্তর প্রযোজনা নিয়ে প্রশ্ন তোলেন দেব। এরপরই ক্ষুব্ধ দেব বৈঠক ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “মিটিং নিয়ে বলার জন্য অনেক বড় বড় মাথা আছেন, ওরাই বলবেন।” পরে জানা যায়, দেব স্ক্রিনিং কমিটি থেকে নিজের সমর্থন তুলে নিয়েছেন।

এই বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অত্যন্ত মার্জিতভাবে জানান যে, তাঁর শিক্ষা ও সংস্কৃতি তাঁকে বাইরে কোনো বিতর্কিত মন্তব্য করতে শেখায়নি। অন্যদিকে, দেবের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ২০২৫-এর প্রথম দিকের ছবির ক্যালেন্ডার প্রকাশিত হলেও, এই সংঘাতের ছায়া আসন্ন দুর্গাপূজার বক্স অফিস লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *