Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পর এবার সরকার গঠনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করল বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় লোকভবনে পৌঁছে রাজ্যপাল আর.এন. রবির কাছে মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের দাবি পেশ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের উপস্থিতিতে দলীয় বিধায়করা তাঁকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেন।

বৃহস্পতিবার বিকেলে কলকাতায় বিজেপি বিধায়কদের একটি হাই-ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়। অমিত শায়ের উপস্থিতিতে ওই বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হলে উপস্থিত সমস্ত বিধায়ক তাঁকে সমর্থন জানান। নন্দীগ্রামের পাশাপাশি খোদ ভবানীপুর কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার ঐতিহাসিক কৃতিত্বই শুভেন্দুকে এই পদের একমাত্র দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে লোকভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। সংবিধান মেনে নবনির্বাচিত বিধায়কদের সমর্থনে রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *